আগামী ৪৮ ঘন্টায় প্রবল দুর্যোগের আশঙ্কা, সতর্কতা জারি করল রাজ্য সরকার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ আগামী ৪৮ ঘন্টায় প্রবল দুর্যোগের আশঙ্কা পশ্চিমবঙ্গে। ক্রমশ আরও ঘনীভূত হচ্ছে ভয়াবহ নিম্নচাপ। যার ফলে কার্যত বৃষ্টিতে ভাসতে চলেছে বাংলা। নিম্নচাপের জেরে আগামী ৪৮ ঘন্টায় ভারী বৃষ্টির কমলা সর্তকতা জারি করা হয়েছে দক্ষিণবঙ্গে।  আগামী দুদিন ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে দক্ষিন বঙ্গের জেলাগুলিতে।

আরও পড়ুনঃ কর্নার থেকে গোল দেবেন, বিপ্লব গড়ে খেলতে যাচ্ছেন বীরভূমের কেষ্ট!

কলকাতা-সহ উপকূলের জেলায় ঝোড়ো হাওয়া বইতে পারে ঘন্টায় ৫০-৬০ কিলোমিটার বেগে। ইতিমধ্যেই নিম্নচাপের জেরে ফুঁসছে সমুদ্র, দিঘায় গার্ডওয়াল টপকে আছড়ে পড়ছে ঢেউ। সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে মৎসজীবীদের। চরম সতর্কতা জারি করা হয়েছে পূর্ব মেদিনীপুর এবং দক্ষিন ২৪ পরগণায়।

d12

উত্তর বঙ্গোপসাগর থেকে মৎস্যজীবীদের ফিরিয়ে আনা হচ্ছে।  ইণ্ডিয়ান কোস্ট গার্ড এর উদ্যোগে চলছে উদ্ধারকার্য। চালানো হচ্ছে মাইকে প্রচার। ওড়িশা ও পশ্চিমবঙ্গ উপকূলে নজরদারির জন্য রাখা হয়েছে কয়েকশো ফিসিং বোট। পর্যটকদের যেতে মানা করা হয়েছে সমুদ্রের উপকূলে।

d13

রবিবার থেকে মঙ্গলবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধাজ্ঞা জারি করেছে আলিপুর আবহাওয়া দপ্তর।  হলুদ সতর্কতা জারি হয়েছে কলকাতা, বীরভূম, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বাঁকুড়া, পুরুলিয়ায়। পূর্ব-মধ্য বঙ্গোপসাগর বিস্তৃত এলাকা জুড়ে তৈরি নিম্নচাপ ক্রমশ এগোচ্ছে উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এর দিকে।  নিম্নচাপটি উত্তর উড়িষ্যা পশ্চিমবঙ্গ উপকূলে স্থলভাগের প্রবেশ করবে।

আগামী ৪৮ ঘন্টায় প্রবল দুর্যোগের আশঙ্কা, সতর্কতা জারি করল রাজ্য সরকার।

আগামী ৪৮ ঘন্টায় প্রবল দুর্যোগের আশঙ্কা, সতর্কতা জারি করল রাজ্য সরকার।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর