ভোট ঘোষণার আগেই এলাকা চিনছে বাহিনী, আজ রুটমার্চ ২ জেলায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ভোট ঘোষণার আগেই এলাকা চিনছে বাহিনী, আজ রুটমার্চ হল রাজ্যের ২টি জেলায়। রাজ্যে ইতিমধ্যেই এসে গিয়েছে ১২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। আজই আসার কথা আরও ১১৩ কোম্পানির অর্থাৎ ভোট ঘোষণা হওয়ার আগেই রাজ্যে পা রাখছে ১২৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী। ভোট নিরাপত্তা সুনিশ্চিত করতে থাকছে সিআরপিএফ, সিআইএসএফ, বিএসএফ, এসএসবি, আইটিবিপি জওয়ানরা। সম্ভবত এই মাসে হচ্ছেনা ভোট ঘোষণা, ভোট ঘোষণা হতে পারে ৭ই মার্চ। কিন্তু তাঁর আগেই কেন্দ্রীয় বাহিনীর টহলদারির ঘটনা রাজ্যে বিরল।

আরও পড়ুনঃ মদ খাইয়ে ভোট ‘লুঠ’ ঠেকাতে নজিরবিহীন উদ্যোগ নির্বাচন কমিশনের!!

রাজ্যে নির্বাচনের দিন ঘোষণার আগেই জেলায় জেলায় টহলদারি শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। গতকাল দক্ষিন ২৪ পরগণার পর। আজ তালিকায় জুড়ল উত্তর দিনাজপুর ও মুর্শিদাবাদ জেলা। বৃহস্পতিবার সকাল থেকেই ২ জেলায় টহলদারি শুরু করেন আধাসামরিক বাহিনীর জওয়ানেরা। উত্তর দিনাজপুরের রায়গঞ্জ এবং ইসলামপুরে সকাল থেকেই সশস্ত্র বাহিনী টহলদারির কাজ শুরু করে।

পাশাপাশি মুর্শিদাবাদের বেলডাঙাতে রুটমার্চ করে কেন্দ্রীয় বাহিনী। আজ দুপুর থেকেই বেলডাঙার বিভিন্ন থানা এলাকা পরিদর্শন করেন কেন্দ্রীয় বাহিনীর জওয়ানেরা। ভোটের দিন ঘোষণার আগেই রাজ্যকে কার্যত নিরাপত্তার চাদরে মুড়ে ফেলতে চাইছে নির্বাচন কমিশন। আইনশৃঙ্খলার বিষয়ে নানা খুঁটিনাটি নিয়ে ইতিমধ্যেই পুলিশ কর্তাদের প্রশিক্ষণ দেওয়া শুরু হয়েছে নির্বাচন কমিশনের তরফে। ভোট কর্মীদের ১০০% নিরাপত্তা সহ রিগিং রুখতে নজিরবিহীন সিদ্ধান্ত নিয়েছে কমিশন। বিধানসভা নির্বাচন যত এগিয়ে আসছে, তত চড়ছে পারদ। ভোট ঘোষণার আগেই এলাকা চিনছে বাহিনী.


আসন্ন ২১এর বিধানসভা নির্বাচনে কোন হিংসা বরদাস্ত করা হবে না বলে আগেই কড়া বার্তা দিয়েছিল নির্বাচন কমিশন। সেই কথাকে বাস্তবায়িত করতেই একাধিক পদক্ষেপ নিচ্ছে তাঁরা। একদিকে যখন রুটমার্চ চলছে তখন অন্যদিকে ব্র্যান্ড ধরে বিলিতি ও দেশি মদের মজুত এবং বিক্রির হিসাব রাখতে চাইছে নির্বাচন কমিশন। এদিন পশ্চিম মেদিনীপুরের মোত ২২৮ টি দোকান থেকে প্রতিদিন কোন ব্র্যান্ডের মদ কী পরিমাণ বিক্রি হচ্ছে, কতটা মজুত রয়েছে তার পুঙ্খাণুপুঙ্খ হিসাব নিয়েছে কমিশন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন