উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দেখে নিন সফর সূচি।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দী ব্যুরোঃ উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দেখে নিন সফর সূচি। করোনার মধ্যেই ২ দিনের সফরে উত্তরবঙ্গ যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় । আগামী সোমবার অর্থাৎ ২১ তারিখ রওনা দেবেন তিনি। করোনা পরিস্তিতির মধ্যেই এই প্রথম সরকারি কর্মসূচিতে অংশ নেবেন তিনি। যদিও আমফানের পর পরিস্থিতি দেখতে প্রধানমন্ত্রীর সঙ্গে গিয়েছিলেন বসিরহাটে গিয়েছিলেন তিনি। এছাড়া এর মধ্যে মুখ্যমন্ত্রী কোনও কর্মসূচি নেননি।

আরও পড়ুনঃ নির্দিষ্ট বেতন ও স্থায়ীকরনের দাবি! মুখ্যমন্ত্রী বাঁচান, আবেদন ১০ হাজার শিক্ষকের।

বিধানসভার ভোট এগিয়ে আসতেই এধরনের সিদ্ধান্ত বলে জানা গেছে। নাহলে এই বিশেষ পরিস্তিতির মধ্যেই উত্তরবঙ্গ সফরের সিদ্ধান্ত বেশ কঠিন। গত মার্চ মাসের শুরুতে মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গের মালদহ ও কালিয়াগঞ্জ সফরে গিয়েছিলেন। তারপর এই করোনা (Coronavirus) পরিস্থিতির জন্য তাঁর সমস্ত কর্মসূচি বাতিল হয়ে যায়। প্রায় সাড়ে ছ’মাস পর মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন।

উত্তরবঙ্গে যাচ্ছেন মুখ্যমন্ত্রী। দেখে নিন সফর সূচি। আগামী সোমবার অর্থাৎ ২১ তারিখ প্রথমে তিনি শিলিগুড়ি পৌঁছবেন। তারপর ২২ তারিখ আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি এই দুই জেলার প্রশাসনিক বৈঠক রয়েছে উত্তরকন্যায়। এবং ২৩ তারিখ দার্জিলিং, কালিম্পং ও কোচবিহার এই তিনটি জেলার প্রশাসিনক বৈঠক করার কথা রয়েছে। যদিও পুরটাই হবে ভারচুয়ালি। মুখ্যমন্ত্রীর এই সফরের জন্য কোনওভাবেই যাতে সংক্রমণ না ছড়ায়, তার জন্য যথাযথ ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। এই প্রশাসনিক বৈঠকের ক্ষেত্রে যাতে সবরকম সবরকম সুরক্ষা বিধি মানা হয় সেদিকেও নজর দিতে বলা হয়েছে।

জেলায় জেলায় গিয়ে মুখ্যমন্ত্রীর এই প্রশাসনিক বৈঠক তাঁর সরকারের শুরু থেকেই এক অন্যতম কর্মসূচি বলে জানা গেছে। এর মাধ্যমে একেবারে শহর বা গ্রামের তৃণমূলস্তর পর্যন্ত পৌঁছে যাওয়া যায়। সরকারি কাজ কোথায় কী হচ্ছে, তার বিস্তারিত খবর নেওয়া যায়। এতদিন করোনা আবহে সবটাই বন্ধ ছিল। মুখ্যমন্ত্রী জেলায় নির্দেশ দিয়েছিলেন, যেহেতু তিনি পৌঁছতে পারছেন না, তাই জেলাশাসকরা যেন স্থানীয় স্তরে জরুরি বৈঠক সেরে নেন।

পরে তিনি নিজেই জানিয়েছিলেন কোভিড পরিস্থিতি মোটামুটি নিয়ন্ত্রণে এলে সেপ্টেম্বরের শেষের দিকে ফের তাঁর জেলা সফর শুরু করবেন। তাই মহালয়ার পরই তিনি উত্তরবঙ্গ যাচ্ছেন। উত্তরবঙ্গে এই কয়েক মাসে শুধু করোনায় নয়, বন্যাতেও প্রচুর ক্ষয়ক্ষতি হয়েছে। সেই অনুযায়ী এই সফরে একাধিক উদ্বোধন ও শিলান্যাসও করার কথা তাঁর । করোনা আবহে কোনও জেলা সফরে যেতে না পারলেও প্রশাসনিক কাজ কোথাও তাঁর নজর এড়িয়ে গিয়েছে এমনটা হয়নি।

কখনও জেলাশাসকের দপ্তরে, কখনও পুলিশ সুপারের দপ্তরে, কখনও কোনও প্রত্যন্ত এলাকার কোনও থানার আধিকারিকের সম্পর্কে তাঁর কাছে সবরকম তথ্য এসেছে। জেলা পরিষদের সদস্যদের মাধ্যমে কোনও সমস্যার কথা কানে এসেছে। নবান্নে বসেই সেসবের সমাধান সূত্র খুঁজে দিয়েছেন। অর্থ হোক বা অন্যকোনও জটিল সমস্যা, এমনকি প্রকল্প আটকে গিয়ে থাকলেও তার সমাধান দিয়েছেন চটজলদি। তার মধ্যেই জানিয়েছেন উত্তরবঙ্গের জন্য বেশ কিছু নতুন প্রকল্পের উদ্বোধন বা শিলান্যাসের কথা। জানিয়েছেন স্থানীয় জনগোষ্ঠী কামতাপুরী ছেলেমেয়েদের শিক্ষার জন্য চতুর্থ শ্রেণি পর্যন্ত নির্দিষ্ট পাঠ্যসূচির বই তাঁর তৈরি হয়ে রয়েছে। এই সফরে গিয়ে তিনি সব কিছুরই সূচনা করবেন ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর