নির্দিষ্ট বেতন ও স্থায়ীকরনের দাবি! মুখ্যমন্ত্রী বাঁচান, আবেদন ১০ হাজার শিক্ষকের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ নির্দিষ্ট বেতন ও স্থায়ীকরনের দাবি! মুখ্যমন্ত্রী বাঁচান, আবেদন ১০ হাজার শিক্ষকের। বিশ্বজুড়ে করোনার দাপট চলছে, আমাদের দেশ তথা রাজ্যতেও ক্রমশ বাড়ছে সংক্রমনের সংখ্যা। আর এই পরিস্থিতিতে সবথেকে খারাপ অবস্থায় পড়েছেন দিন আনা দিন খাওয়া মানুষজন এবং কম বেতনের বা অস্থায়ী কর্মীরা। সেইরকমই কার্যত অভুক্ত অবস্থায় দিন কাটাচ্ছেন অসংখ্য শিক্ষক। সারা রাজ্যে এই শিক্ষক রয়েছেন প্রায় ১০ হাজার। এই আংশিক সময়ের শিক্ষকদের নিয়োগ করে এবং বেতন দেয় স্কুল কমিটি। বেতন ১৫০০ থেকে ২০০০ টাকা।

আরও পড়ুনঃ করোনা গোপনে এসে চলে গেল? কি তার স্থায়ী প্রভাব! কিভাবে বুঝবেন?

আজ পশ্চিম বঙ্গ আংশিকবিদ্যালয় শিক্ষক সংগঠন পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে পুরুলিয়া ডি আই অফিসে ৭ দফা দাবি সহ একটি স্মারকলিপি পেশ করা হয়। সঙ্গঠনের পক্ষ থেকে বলা হয়েছে, তাঁরা দীর্ঘদিন ধরে বিদ্যালয়গুলিতে শিক্ষকতা করে চলেছেন কিন্তু অভযোগ, কোন জায়গায় তাঁদের ৩০০০ টাকা আবার কোথাও ১০০০ টাকা মাসিক পারিশ্রমিক দেওয়া হয়।

শিক্ষক রা জানিয়েছেন, “আমরা দেখলাম কলেজের আংশিক সময়ের অধ্যাপকদের সরকার স্থায়ীকরণ করেছেন এবং তাদের নির্দিষ্ট একটি বেতন কাঠামো করেছেন কিন্তু আমাদের বারবার আন্দোলন করা সত্ত্বেও আমরা বিকাশ ভবনে জানিয়েছি, কালীঘাটে জানিয়েছি এবং নবান্নেও আবেদন জানিয়েছে কিন্তু আজ পর্যন্ত আমাদের কোনো সুরাহা হয়নি। তাই আমরা আজকে পুরুলিয়া জেলা কমিটির পক্ষ থেকে বিদ্যালয়ের আংশিক শিক্ষক সংগঠন পুরুলিয়া D.I অফিসে ৭ দফা দাবিতে স্মারকলিপি জমা দিয়েছি।”

এই শিক্ষকদের মূল দাবিগুলি হল, ১) ৬০ বছর পর্যন্ত চাকরি স্থায়িত্ব দিতে হবে ২) একটি সুনির্দিষ্ট বেতন কাঠামো করতে হবে ৩)চাকরি ক্ষেত্রে এই শিক্ষকদের জন্যে সংরক্ষণ করতে হবে এবং ৪) স্বাস্থ্য সাথী প্রকল্পের আওতায় নিয়ে আসতে হবে। তাছাড়া বিভিন্ন বিদ্যালয়ে ইদানীংকালে যেসব শিক্ষকদের ছাড়িয়ে দেওয়া হয়েছে তাদের পুনঃনিয়োগ করতে হবে । এরকম ৭ দফা দাবি নিয়ে আজ এই শিক্ষকরা পুরুলিয়া জেলার D.I. এর সাথে দেখা করেন। শিক্ষকদের ডিআই জানিয়েছেন, বিষয়টি তিনি ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠিয়ে দেবেন।

নির্দিষ্ট বেতন ও স্থায়ীকরনের দাবি! মুখ্যমন্ত্রী বাঁচান, আবেদন ১০ হাজার শিক্ষকের। কদিন আগে এই শিক্ষকরা ইমেইলে ডেপুটেশন দিয়েছিলেন রাজ্যের প্রায় সমস্ত পদাধিকারীকে। তাঁরা বলেন “আমরাও বেকার, তাই সরকারের কাছে আমাদের স্থায়ীকরনের আবেদন করেছি। DI, DM, শিক্ষা মন্ত্রী, মুখ্যমন্ত্রী, বিকাশ ভবন, নবান্ন, কালিঘাট,মানবাধিকার কমিশন, শিক্ষা কমিশনার, ডেপুটি ডিরেক্টর, সকলের কাছে আবেদন করা হয়েছে।বিকাশ ভবনে একটি বিশাল মিছিল সহ ডেপুটেশন দেওয়া হয়েছে।ফেসবুক, WhatsApp, ই-মেল, ট্যুইটার, সকল স্যোশাল মিডিয়ার মাধ্যমেও আবেদন নিবেদন করা হয়েছে। আমাদের এত অসুবিধার মধ্যেও আমরা সরকারের ত্রাণ তহবিলে যথাসাধ্য অর্থ সাহায্য করেছি। মাননীয়া মুখ্যমন্ত্রী আমাদের বাঁচান।”

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত