কেন্দ্রীয় বঞ্চনার বিরুদ্ধে সরব বাংলার শাসক দল তৃণমূল। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল সুপ্রিমো গত ২ তারিখ থেকে ধর্নায় বসেছেন। ধর্নামঞ্চ থেকেই মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, আগামী ২১ ফেব্রুয়ারি একশো দিনের কাজের ‘বকেয়া’ টাকা পরিশোধ করবে রাজ্য সরকার। আগামী ৮ তারিখ রাজ্য বাজেট (WB State Budget 2023)। মনে করা হচ্ছে, বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্পের টাকা রাজ্য দেবে বলে ঠিক করেছে তাই বাজেটে বরাদ্দ বাড়তে পারে।



আরও পড়ুন: নিয়োগ দুর্নীতি মামলায় ফের সমন, পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব ইডির
মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী, আগামী ২১ ফেব্রুয়ারি ২১ লক্ষ শ্রমিকের অ্যাকাউন্টে ৩ হাজার ৭৩২ কোটি টাকা ঢুকবে। সূত্রে খবর, এই ঘোষণা মেনেই রাজ্য বাজেটে (WB State Budget 2023) ১০০ দিনের জন্য টাকা বরাদ্দ করা হয়েছে। একইসঙ্গে আবাস যোজনাতেও আংশিক বরাদ্দের সম্ভাবনা রয়েছে। একদিকে যখন কেন্দ্রের বিরুদ্ধে বঞ্চনার অভিযোগ তৃণমূলের। এমন সময়ে ক্যাগ রিপোর্টকে (CAG report) হাতিয়ার করে বাংলার শাসক দলকে আক্রমণ শানাচ্ছে বিরোধী দল বিজেপি।

রাজ্যের অভিযোগ, একাধিক প্রকল্পের টাকা আটকে রেখেছে কেন্দ্র। বকেয়ার অঙ্ক এখন দাঁড়িয়েছে প্রায় ১ লক্ষ ২০ হাজার কোটি টাকারও বেশি। কয়েকমাস আগেই মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর (Narendra Modi) সঙ্গে দেখা করে বিষয়টি তাঁকে জানিয়েছিলেন। নবান্নের তরফে একটি প্রতিনিধি দল দিল্লিতে বৈঠক করে এসেছেন। আশ্বাস মিললেও বকেয়া এখনও আসেনি।


কেন্দ্রীয় প্রকল্পের টাকা শোধ করবে রাজ্য, বরাদ্দ বাড়বে বাংলার বাজেটে!

উল্লেখ্য, লোকসভা ভোটের (Loksabha Election) আগে দ্বিতীয় মোদী সরকারের শেষ বাজেট পেশ হয়ে গিয়েছে। অন্তর্বর্তী বাজেট হওয়ার বড় কোনও চমক ছিল না বলেই মত ওয়াকিবহাল মহলের। যদিও বিরোধীরা এই বাজেটকে কটাক্ষ করতে ছাড়েনি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, ‘এটা অন্তর্বর্তী নয়, মোদী সরকারের অন্তিম বাজেট।’ কেন্দ্রের বাজেট থেকে বিশেষ সুবিধা করতে পারেনি মধ্যবিত্ত। বাংলার বাজেটে (WB State Budget 2023) কী চমক থাকে সেটাই দেখার।







