নিয়োগ দুর্নীতি মামলায় ফের সমন, পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব ইডির

সিবিআই ইতিমধ্যেই তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে তল্লাশি চালিয়েছে। এবার তিনি ইডির স্ক্যানারেও। তৃণমূল কাউন্সিলর (ED Summons TMC Councilor) নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

প্রাথমিক নিয়োগ দুর্নীতি মামলায় তৃণমূল কাউন্সিলরকে তলব করল কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা ইডি। মামলার তদন্তে আরেক কেন্দ্রীয় এজেন্সি সিবিআই ইতিমধ্যেই তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাশগুপ্তর বাড়িতে তল্লাশি চালিয়েছে। এবার তিনি ইডির স্ক্যানারেও। তৃণমূল কাউন্সিলর (ED Summons TMC Councilor) নিয়োগ মামলায় অন্যতম অভিযুক্ত রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের ঘনিষ্ঠ বলেই পরিচিত।

নিয়োগ দুর্নীতি মামলায় ফের সমন, পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব ইডির

আরও পড়ুন: ফের ঠান্ডা বাড়বে রাজ্যে, ভ্যালেন্টাইন্সের সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

আগামীকাল অর্থাৎ বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) তৃণমূল কাউন্সিলর বাপ্পাদিত্য দাসগুপ্তকে সিজিও কমপ্লেক্সে (CGO Complex) ডেকে পাঠানো হয়েছে। এর আগে তাঁর বাড়িতে তল্লাশি চালিয়েছিল সিবিআই। একাধিক নিয়োগ সংক্রান্ত নথি বাজেয়াপ্ত করা হয়েছিল। সূত্রে খবর, প্রায় ১০০ পাতার নথি উদ্ধার করে তদন্তকারীরা। বেশকিছু সুপারিশপত্র ও অ্যাডমিট কার্ড বাজেয়াপ্ত করা হয়। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার দাবি ছিল, রাজ্যের প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের (Partha Chatterjee) সঙ্গে নিয়মিত যোগাযোগ ছিল বাপ্পাদিত্যর। সিবিআই (CBI) তাঁকে প্রাক্তন মন্ত্রীকে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল। এই প্রথম বাপ্পাদিত্যকে ডেকে পাঠাল ইডি (ED)

নিয়োগ দুর্নীতি মামলায় ফের সমন, পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব ইডির
নিয়োগ দুর্নীতি মামলায় ফের সমন, পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব ইডির

কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, আগামীকাল বাপ্পাদিত্য দাসগুপ্তকে নিজের আয়কর রিটার্ন, ব্যাঙ্ক আকাউন্টের নম্বর ও আরও কিছু নথি নিয়ে সিজিও কমপ্লেক্সে হাজিরা দিতে বলা হয়েছে।

নিয়োগ দুর্নীতি মামলায় ফের সমন, পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব ইডির

নিয়োগ দুর্নীতি মামলায় ফের সমন, পার্থ ঘনিষ্ঠ কাউন্সিলরকে তলব ইডির

সূত্রে জানা যায়, ২০০৬ সালে পার্থ চট্টোপাধ্যায়ের সঙ্গে পরিচয় হয় বাপ্পাদিত্যর। সেইসময় ইন্ডিয়া পাওয়ার কর্পোরেশন লিমিটেডে কর্মরত ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। ওই কোম্পানিতে এইচআর হিসেবে কাজ করতেন বাপ্পাদিত্য। এরপর থেকেই তাঁদের ঘনিষ্ঠতা বাড়ে। পার্থ রাজ্যের মন্ত্রী পদে আসার পর নিয়মিত যোগাযোগ ছিল তাঁদের। এমনকি নিয়োগ দুর্নীতিতে প্রাক্তন মন্ত্রীর সঙ্গে বাপ্পাদিত্য জড়িত আছে বলেও সন্দেহ ইডির।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত