ভোটের আগে জনমুখী বাজেটের ইঙ্গিত ছিলই। বৃহস্পতিবার দুপুরে বিধানসভায় বাজেট পেশ হতেই সেই প্রত্যাশা বাস্তবে রূপ নিল। লক্ষ্মীর ভাণ্ডার, ডিএ বৃদ্ধির পাশাপাশি দীর্ঘদিন ধরে বঞ্চনার অভিযোগ তোলা রাজ্যের শিক্ষাকর্মীদের জন্যও বড় ঘোষণা করল মমতা সরকার। ২০১৮ সালের পর এই প্রথম প্যারাটিচার ও সংশ্লিষ্ট শিক্ষাকর্মীদের ভাতা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হল।
বাজেট পেশ করতে গিয়ে অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য ঘোষণা করেন, প্যারা-শিক্ষক, শিক্ষাবন্ধু, সহায়ক-সহায়িকা এবং ব্যবস্থাপনা কর্মীদের মাসিক ভাতা ২০২৬ সালের এপ্রিল মাস থেকে ১,০০০ টাকা করে বাড়ানো হবে। এই খাতে ২০২৬–২৭ অর্থবর্ষের বাজেটে ১১০ কোটি টাকা বরাদ্দ করার প্রস্তাব রাখা হয়েছে।


কারা কারা এই সুবিধা পাবেন?
এই ঘোষণার আওতায় থাকছেন—
-
প্যারাটিচার (প্রাথমিক ও উচ্চ প্রাথমিক)
-
শিক্ষাবন্ধু
-
স্পেশাল এডুকেটর
-
এমএসকে ও এসএসকে কর্মী
-
সহায়ক / সহায়িকা
-
শিক্ষা দফতরের ব্যবস্থাপনা কর্মীরা
এখন কে কত টাকা পাবেন?
নতুন ঘোষণার ফলে ভাতার অঙ্ক দাঁড়াচ্ছে—
-
প্রাথমিক প্যারাটিচার
-
আগে: ₹১০,০০০
-
এখন: ₹১১,০০০
-
-
উচ্চ প্রাথমিক প্যারাটিচার
-
আগে: ₹১৪,০০০
-
এখন: ₹১৫,০০০
-
-
শিক্ষাবন্ধু
-
আগে: ₹৮,০০০
-
এখন: ₹৯,০০০
-
অন্যান্য শিক্ষাকর্মীদের ক্ষেত্রেও সমপরিমাণ অর্থাৎ ১,০০০ টাকা করে মাসিক ভাতা বৃদ্ধি কার্যকর হবে।
মৃত্যু হলে মিলবে ৫ লক্ষ টাকা
বাজেটে আর একটি গুরুত্বপূর্ণ ঘোষণা হল সামাজিক সুরক্ষা।
এই শিক্ষাকর্মীদের মধ্যে কেউ যদি ৬০ বছর বয়স পূর্ণ হওয়ার আগে কর্মরত অবস্থায় মারা যান, তাহলে তাঁদের নিকট আত্মীয়দের জন্য
➡️ এককালীন ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ দেওয়ার ব্যবস্থাও করা হয়েছে।
দীর্ঘ আন্দোলনের পর স্বস্তি
উল্লেখ্য, প্যারাটিচার ও শিক্ষাবন্ধুরা দীর্ঘদিন ধরেই ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন করে আসছিলেন। শিক্ষা দফতর অভিযান থেকে শুরু করে একাধিক কর্মসূচিতে তাঁরা অভিযোগ করেছিলেন—
২০১৮ সালের পর থেকে সর্বশিক্ষা মিশনের অধীনে কর্মরত শিক্ষাকর্মীদের ভাতা আর বাড়েনি, অনেক ক্ষেত্রে জনমজুরের থেকেও কম পারিশ্রমিক দেওয়া হচ্ছে।
এই ঘোষণাকে সেই দীর্ঘ আন্দোলনের আংশিক সাফল্য হিসেবেই দেখছেন শিক্ষামহলের একাংশ।
সব মিলিয়ে, ভোট অন অ্যাকাউন্ট বাজেট হলেও শিক্ষা ক্ষেত্রে এই ঘোষণা রাজ্যের হাজার হাজার শিক্ষাকর্মীর মুখে স্বস্তির হাসি ফোটাল—এমনটাই মত ওয়াকিবহাল মহলের।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।





