নজরবন্দি ব্যুরো: তাপমাত্রার পারদ কলকাতা-সহ রাজ্যে ক্রমাগত বাড়ছে।বাংলায় এখনই তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হয়নি। তবে শুষ্ক এবং গরম আবহওয়ায় বাড়াবে কষ্ট। এমনই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।
আরও পড়ুনঃ সিঙ্গুরের সর্বনাশ করেছে মমতা, মুকুল শুভেন্দুর পর এবার বলার পালা রবীন্দ্রনাথের!
আবহাওয়াবিদরা জানিয়েছেন, আগামী ২৪ ঘণ্টায় দক্ষিণবঙ্গের জেলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। তাঁরা আরও জানাচ্ছেন, বাঁকুড়া, পুরুলিয়া, পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পশ্চিম বর্ধমান, বীরভূমের তাপমাত্রা আরও খানিকটা বাড়বে। এবং তা ৩৮ থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াস ছুঁয়ে ফেলতে পারে। এমনই পূর্বাভাস করছেন তারা।
গতকাল সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি বেশি ছিল।ওই দিন সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৪.৬ ডিগ্রি সেলসিয়াস। আজ মঙ্গলবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ৩০.৬ ডিগ্রি সেলসিয়াস।
এবার রেকর্ড গরম থাকবে সারা দেশে।কলকাতার আবহাওয়া সেই দিকেই ইঙ্গিত করছে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, ঝাড়খন্ডে তাপপ্রবাহের পরিস্থিতি তৈরি হতে পারে।



