আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা যাচ্ছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের আটটি জেলায় রবিবার বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে গরম তাতে কমবে না। সোমবার রাজ্যের আবহাওয়া শুকনো থাকবে বলেই জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর।



আরও পড়ুন : রাজ্যের আরও দুই আসনে প্রার্থী ঘোষণা বিজেপির, বাকী রইল আরও দুই
মার্চের শেষ ও এপ্রিলের শুরুতে গরম বাড়বে দেশজুড়ে। তাপপ্রবাহের পরিস্থিতির সতর্কতা জানিয়েছে হাওয়া অফিস। ৩৬ ডিগ্রি থেকে ৪০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে তাপমাত্রা থাকতে পারে। একের পর এক পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে মাঝে মাঝে বৃষ্টি হতে পারে।



দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের সব জেলাতেই আগামী ২৪ ঘণ্টায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়া বইবে। আজ কলকাতায় সর্বোচ্চ তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা ২৮ ডিগ্রি সেলসিয়াস। আকাশ আংশিক মেঘলা থাকবে।

চলতি সপ্তাহে ৪০ ছোঁবে পারদ! কলকাতায় তাপপ্রবাহ, রবিবার ভিজবে মাটি
পশ্চিমের জেলাগুলিতে বিশেষ করে পুরুলিয়া, বাঁকুড়াতে সর্বোচ্চ তাপমাত্রা ৪০ ডিগ্রি ছুঁতে পারে পারদ।পশ্চিমী ঝঞ্ঝা এই মুহূর্তে উত্তর-পশ্চিম ভারতে অবস্থান করছে। গরম আরও বাড়বে। দিন ও রাতের তাপমাত্রা বাড়বে। চলতি সপ্তাহে ৩৮ ডিগ্রি ছুঁতে পারে কলকাতার পারদ।







