Weather Update: কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস? কি বলছে হাওয়া অফিস?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ পশ্চিমী ঝঞ্ঝার কারণে মুখ ঘুরিয়েছে শীত। ফের কভে দেখা দিচ্ছে শীত? নাকি শীতের আর দেখা মিলবে না, কি বলছেন আবহাওয়াবীদরা? সকাল হালকা মিষ্টি রোদের দেখা মিলেছে বেশ কিছু জায়গায়। তবে তা ক্ষণিকের। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, আগামী ২৪ ঘণ্টায় কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলায় বজ্রগর্ভ মেঘ সঞ্চার যা হালকা থেকে ভারী বৃষ্টি পূর্বাভাস। বৃষ্টি হবে পূর্ব মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া, হাওড়া, হুগলি ও কলকাতাতেও।

আরও পড়ুনঃ Mask : কোন মাস্ক কতটা নিরাপত্তা দেয়? কটা মাস্ক পরবেন? কোন মাস্ক পরবেন না?

আগামী দুদিন এই বৃষ্টির আবহাওয়া থাকবে দক্ষিণবঙ্গে। পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও বৃষ্টি হবে। কলকাতাতেও আকাশ থাকবে মেঘাচ্ছন্ন। সেই সঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বৃহস্পতিবার সকালে মহানগরীর সর্বনিম্ন তাপমাত্রা রয়েছে ১৭.৭ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি বেশি। সর্বোচ্চ তাপমাত্রা হতে পারে ২১.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি বেশি।

এমনিতেও জাঁকিয়ে শীতের দাপট বেশিদিন স্থায়ী হয়নি জানুয়ারিতে। নেপথ্যে পরপর তিনটি পশ্চিমী ঝঞ্ঝা। তাই যে তাপমাত্রা কমেছিল সেটা বেশিদিন স্থায়ী হয়নি। ৫ তারিখ থেকে আবার রাতের তাপমাত্রা বাড়তে শুরু করে। দুই বঙ্গেই আগামী দু’দিন আকাশ মেঘলা থাকবে। সঙ্গে থাকবে ক্ষণিকের রোদ। আবহাওয়াবিদরা মনে করছেন, পশ্চিমী ঝঞ্ঝা চলে যাওয়ার পরও জলীয় বাষ্পের কারণে কুয়াশার প্রভাব থাকবে।

জাঁকিয়ে শীত আর সেঅর্থে পড়ার সম্ভাবনাও নেই। গত রবিবার থেকেই ধীরে ধীরে বাড়তে শুরু করেছে তাপমাত্রা। সেরকমই পূর্বাভাস ছিল আলিপুর আবহাওয়া দফতরের। তবে শনিবার থেকে রাজ্যের বেশির ভাগ জেলায় আবার মিলবে শুকনো আবহাওয়া। হাওয়া অফিসের পূর্বাভাস, জাঁকিয়ে শীত না পড়লেও উত্তরবঙ্গে শুক্রবারেই কিছুটা পারদের পতন শুরু হবে। গাঙ্গেয় বঙ্গে রাতের তাপমাত্রা নামতে শুরু করবে শনিবার থেকে।

কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস? কি বলছে হাওয়া অফিস?

কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস? কি বলছে হাওয়া অফিস?
কোন কোন জেলায় রয়েছে ভারী বৃষ্টির পূর্বাভাস? কি বলছে হাওয়া অফিস?

এই মরসুমে ডিসেম্বরেও বেশিরভাগ সময়ই আকাশে ছিল মেঘ। সমুদ্র থেকে জোলো বাতাসের আনাগোনা ছিল। সব মিলিয়ে ডিসেম্বরে চিৎপাত শীত। অনুভূতিতে টের পেয়েছেন বঙ্গবাসী। পরিসংখ্যানও সেই কথাই বলছে। রাতের তাপমাত্রা গড় থাকলেও, তা স্বাভাবিকের ওপরেই। সর্বনিম্ন তাপমাত্রা গড়ে ১৭ ডিগ্রির আশেপাশেই থাকবে। সর্বনিম্ন তাপমাত্রার গড় স্বাভাবিকের চেয়ে ১.২ ডিগ্রি বেশি। ১৮ দিন তাপমাত্রা স্বাভাবিকের ওপরে। ১৩ দিন তাপমাত্রা স্বাভাবিক বা তার নীচে ছিল।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর