Weather Report: ২ দিন বঙ্গে বজ্রবিদ্যুত-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ফের পশ্চিমী ঝঞ্ঝার প্রভাবে ফের রাজ্যে বৃষ্টির হতে পারে। আগামী দু’দিন বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। শুক্রবার থেকে ধীরে ধীরে তাপমাত্রা আবার কমতে শুরু করবে বলে জানিয়েছে হাওয়া অফিস। ২ দিন বঙ্গে বজ্রবিদ্যুত-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস। আগামী কয়েকদিনে ৩-৫ ডিগ্রি পর্যন্ত পারদ পতন হতে পারে বলে মনে করছেন আবহাওয়াবিদরা।

আরও পড়ুনঃ Weather Updates: বঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস, জানুন কোন কোন জেলায় জারি সর্তকতা

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃষ্টির সম্ভাবনা রয়েছে। কলকাতা-সহ দুই ২৪ পরগনা, দুই মেদিনীপুর, ঝাড়গ্রাম, হাওড়া ও হুগলিতে হাল্কা বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর। তুলনামূলক বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া, দুই বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়াতে। দক্ষিণবঙ্গের এই সাত জেলায় বজ্রবিদ্যুৎ-সহ হাল্কা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে হাওয়া অফিস। শুক্রবার বিকেল থেকে দক্ষিণবঙ্গের আবহাওয়ার উন্নতি হবে বলেও জানাচ্ছেন আবহবিদরা।

২ দিন বঙ্গে বজ্রবিদ্যুত-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
২ দিন বঙ্গে বজ্রবিদ্যুত-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

জাঁকিয়ে মরসুমি শীতের (Winter) আশা কার্যত ছেড়েই দিয়েছে বঙ্গবাসী। একটানা পর পর পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীত কার্যত ছুটি নিয়েছে। শেষ মাঘেও বৃষ্টি। খনার বচন বলে, ‘যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ।’ কিন্তু সে পুণ্যফল পাননি চাষিরা। কারণ, গোটা মরসুম জুড়েই কেবল বৃষ্টি। সব মিলিয়ে শীত উধাও। বৃহস্পতিবারও গোটা রাজ্যেই ফের বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আর কয়েকঘণ্টার মধ্যেই কলকাতা-সহ সমস্ত শহরতলীতেই ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে।

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সারাদিনই আকাশের মুখ থাকবে গোমড়া। সন্ধে নাগাদ শহরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবারের তুলনায় বেড়েছে শহরের সর্বনিম্ন তাপমাত্রাও। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

২ দিন বঙ্গে বজ্রবিদ্যুত-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

২ দিন বঙ্গে বজ্রবিদ্যুত-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস
২ দিন বঙ্গে বজ্রবিদ্যুত-সহ ভারী বৃষ্টির পূর্বাভাস দিল হাওয়া অফিস

আজ,বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। দক্ষিণবঙ্গেও বৃষ্টির ভালোমতোই পূর্বাভাস রয়েছে ৷ বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে। আজ, বৃহস্পতিবার আরও বাড়ল কলকাতার তাপমাত্রা ৷ সকালের দিকে সামান্য কুয়াশা, পরে মেঘলা আকাশ।

দক্ষিণবঙ্গে আগামিকাল, শুক্রবার থেকে পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গে শনিবার থেকে পরিষ্কার আকাশের সম্ভাবনা। তাপমাত্রা ফের কমবে রবিবারের মধ্যে। ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে জানাচ্ছেন হাওয়া অফিস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন