Weather Updates: বঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস, জানুন কোন কোন জেলায় জারি সর্তকতা

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ জাঁকিয়ে মরসুমি শীতের (Winter) আশা কার্যত ছেড়েই দিয়েছে বঙ্গবাসী। একটানা পর পর পশ্চিমী ঝঞ্ঝার জেরে শীত কার্যত ছুটি নিয়েছে। শেষ মাঘেও বৃষ্টি। খনার বচন বলে, ‘যদি বর্ষে মাঘের শেষ, ধন্য রাজার পুণ্য দেশ।’ কিন্তু সে পুণ্যফল পাননি চাষিরা। কারণ, গোটা মরসুম জুড়েই কেবল বৃষ্টি। সব মিলিয়ে শীত উধাও। বৃহস্পতিবারও গোটা রাজ্যেই ফের বৃষ্টি হতে পারে বলেই জানিয়েছে হাওয়া অফিস। আর কয়েকঘণ্টার মধ্যেই কলকাতা-সহ সমস্ত শহরতলীতেই ঝেঁপে বৃষ্টি আসতে চলেছে।

আরও পড়ুনঃ Calcutta High Court: বিধাননগর পুরভোটে কেন্দ্রীয় বাহিনী নিয়ে সিদ্ধান্ত কমিশনের, জানাল হাইকোর্ট

আলিপুর হাওয়া অফিস জানিয়েছে, বৃহস্পতিবার সারাদিনই আকাশের মুখ থাকবে গোমড়া। সন্ধে নাগাদ শহরে রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনা। জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বুধবারের তুলনায় বেড়েছে শহরের সর্বনিম্ন তাপমাত্রাও। বৃহস্পতিবার শহরের সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.২ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি সেলসিয়াস বেশি। শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে ১ ডিগ্রি কম।

আজ, বৃহস্পতিবার বৃষ্টির সম্ভাবনা রাজ্যে। উত্তরবঙ্গের পাঁচ জেলা দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং জলপাইগুড়িতে বৃষ্টি বেশি হওয়ার আশঙ্কা। দক্ষিণবঙ্গেও বৃষ্টির ভালোমতোই পূর্বাভাস রয়েছে ৷ বাঁকুড়া, পুরুলিয়া, পূর্ব ও পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদীয়াতে। আজ, বৃহস্পতিবার আরও বাড়ল কলকাতার তাপমাত্রা ৷ সকালের দিকে সামান্য কুয়াশা, পরে মেঘলা আকাশ।

বঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস, জানুন কোন কোন জেলায় জারি সর্তকতা

বঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস, জানুন কোন কোন জেলায় জারি সর্তকতা
বঙ্গে তুমুল বৃষ্টির পূর্বাভাস, জানুন কোন কোন জেলায় জারি সর্তকতা

দক্ষিণবঙ্গে আগামিকাল, শুক্রবার থেকে পরিষ্কার আকাশ। উত্তরবঙ্গে শনিবার থেকে পরিষ্কার আকাশের সম্ভাবনা। তাপমাত্রা ফের কমবে রবিবারের মধ্যে। ৪ ডিগ্রি পর্যন্ত তাপমাত্রা নামতে পারে বলে জানাচ্ছেন হাওয়া অফিস।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন