সপ্তাহের শুরুতেই মেঘাচ্ছন্ন দক্ষিণবঙ্গ, বাংলার ৪ জেলায় দুর্যোগ!

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

বঙ্গোপসাগরে এই মুহূর্তে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প রাজ্যে ঢুকছে। যার ফলে রাজ্যে বৃষ্টির জন্য অনুকূল পরিস্থিতির তৈরি হচ্ছে। পারদ চড়ছে নিয়মিত। তবে কোনও জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। একটানা বৃষ্টির পূর্বাভাস দিলেও হালকা বৃষ্টি হবে বলে জানিয়েছে হাওয়া অফিস। সপ্তাহের শুরুতেই আকাশ মেঘলা থাকবে। কেমন থাকবে আজকের আবহাওয়া (Weather Update of Bengal)?

সপ্তাহের শুরুতেই মেঘাচ্ছন্ন দক্ষিণবঙ্গ, বাংলার ৪ জেলায় দুর্যোগ!

আরও পড়ুন: লোকসভায় প্রার্থী হচ্ছে ‘দিদি নাম্বার ওয়ান’! কোন কেন্দ্রে দাঁড়াচ্ছেন তিনি?

আবহাওয়া দফতরের (Weather Department) পূর্বাভাস অনুযায়ী, মঙ্গলবার দক্ষিণের একাধিক জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে। জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরু হবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, মুর্শিদাবাদ, নদিয়া, পুরুলিয়ায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হবে। আজ থেকে পশ্চিমের জেলাগুলিতে বৃষ্টির পরিমাণ বাড়বে। পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম, মুর্শিদাবাদে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

সপ্তাহের শুরুতেই মেঘাচ্ছন্ন দক্ষিণবঙ্গ, বাংলার ৪ জেলায় দুর্যোগ!
সপ্তাহের শুরুতেই মেঘাচ্ছন্ন দক্ষিণবঙ্গ, বাংলার ৪ জেলায় দুর্যোগ!

কলকাতার (Kolkata) তাপমাত্রার হেরফের হবে না। বৃষ্টির কারণে আর্দৃতাজনিত অস্বস্তি বাড়তে পারে। তাপমাত্রা সামান্য বৃদ্ধি পাবে। আজ কলকাতা ও সংলগ্ন এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২১ ডিগ্রি সেলসিয়াস।

সপ্তাহের শুরুতেই মেঘাচ্ছন্ন দক্ষিণবঙ্গ, বাংলার ৪ জেলায় দুর্যোগ!

সপ্তাহের শুরুতেই মেঘাচ্ছন্ন দক্ষিণবঙ্গ, বাংলার ৪ জেলায় দুর্যোগ!

মঙ্গলবার উত্তরবঙ্গের (North Bengal) জেলাগুলিতে বৃষ্টি শুরু হবে। দার্জিলিং, কালিম্পং সহ পাহাড়ি এলাকায় বৃষ্টি হবে। জলপাইগুড়ি, কোচবিহারে হালকা বৃষ্টি হবে। উত্তরের নীচের জেলাগুলিতে অর্থাৎ মালদহ, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুরে মঙ্গলবার থেকে বৃষ্টি শুরু হবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর