Weather Update: আজই ঘূর্ণিঝড়ে পরিণত হবে গভীর নিম্নচাপ, মিগজাউমের ল্যান্ডফল কোথায়?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: ঘূর্ণিঝড় মিগজাউম নিয়ে গত কয়েকদিন ধরেই বিভিন্ন আপডেট দিচ্ছে আবহাওয়া দফতর। আজ গভীর নিম্নচাপ থেকে ঘূর্ণিঝড়ে পরিণত হতে চলেছে। এই মুহূর্তে নিম্নচাপটি দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগর ও সংলগ্ন অঞ্চলে রয়েছে। এটি ক্রমশ পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হবে। আগামী মঙ্গলবার অর্থাৎ ৫ তারিখ সকালে এটির ল্যান্ডফল হবে। ঘূর্ণিঝড়ের কী প্রভাব পড়বে বাংলায়? কোন কোন জেলায় বৃষ্টি হতে পারে। কী আপডেট দিল আবহাওয়া দফতর?

আরও পড়ুন: মধ্যপ্রদেশ – রাজস্থানে গেরুয়া ঝড়, টানটান লড়াই ছত্তিশগড়েও। তেলেঙ্গানায় এগিয়ে কংগ্রেস

ঘূর্ণিঝড়ের বড়সড় প্রভাব বাংলায় পড়বে না। তবে এর জেরে বঙ্গে শীতের আগমন পাকাপাকিভাবে হচ্ছে না। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আজ ও কাল বাংলায় বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। দক্ষিণবঙ্গ ও উত্তরবঙ্গের আবহাওয়া শুষ্ক থাকবে। কিছু কিছু জায়গায় আংশিক মেঘলা থাকতে পারে। তবে আগামী ৫ ও ৬ ডিসেম্বর উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুরে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। কয়েকদিনে ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত পারদ চড়বে।

আজই ঘূর্ণিঝড়ে পরিণত হবে গভীর নিম্নচাপ, মিগজাউমের ল্যান্ডফল কোথায়?

চলতি মাসের ৯ তারিখের পর তাপমাত্রা কমার সম্ভাবনা রয়েছে। বর্তমানে সর্বনিন্ম তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় ৩-৫ ডিগ্রি বেশি থাকবে। দক্ষিণের জেলাগুলিতে সর্বনিন্ম তাপমাত্রা ২০ ডিগ্রির আশেপাশে থাকবে। পশ্চিমের জেলাগুলিতে তাপমাত্রা আরও কম থাকবে।

আজই ঘূর্ণিঝড়ে পরিণত হবে গভীর নিম্নচাপ, মিগজাউমের ল্যান্ডফল কোথায়?

আগামী ৪ ডিসেম্বর ওড়িশায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে মৌসম ভবন। দক্ষিণ উপকূলীয় এবং পার্শ্ববর্তী দক্ষিণ ওডিশায় বিচ্ছিন্ন ভারী বৃষ্টিপাত হতে পারে। এরপরের দিন অর্থাৎ ৫ ডিসেম্বর বিচ্ছিন্ন ভারী বৃষ্টি থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।

আজই ঘূর্ণিঝড়ে পরিণত হবে গভীর নিম্নচাপ, মিগজাউমের ল্যান্ডফল কোথায়?

আজই ঘূর্ণিঝড়ে পরিণত হবে গভীর নিম্নচাপ, মিগজাউমের ল্যান্ডফল কোথায়?
আজই ঘূর্ণিঝড়ে পরিণত হবে গভীর নিম্নচাপ, মিগজাউমের ল্যান্ডফল কোথায়?

ঘূর্ণিঝড় মিগজাউম আগামীকাল পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে আসবে। ৫ তারিখ সকালে দক্ষিণ অন্ধ্রপ্রেদেশ উপকূলে আছড়ে পড়বে। ল্যান্ডফলের সময় ঘূর্ণিঝড়ের গতিবেগ থাকবে ঘন্টায় ৮০-৯০ কিলোমিটার। দমকা হাওয়ার গতিবেগ হবে ঘন্টায় ১০০ কিলোমিটার। অন্ধ্র প্রদেশের উপকূলীয় জেলা এবং উত্তর তামিলনাড়ু এবং পুদুচেরির পার্শ্ববর্তী উপকূলীয় জেলাগুলিতে ক্ষয়ক্ষতি হতে পারে। রবিবার দক্ষিণ উপকূলীয় অন্ধ্রপ্রদেশে ভারী থেকে অতি ভারী বৃষ্টির হতে পারে। তবে, বেশিরভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত