Weather Update: ঘূর্ণাবর্তের জেরে ভারী বর্ষণ, আগামী দুদিন দাপিয়ে বৃষ্টি বাংলায়

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বঙ্গোপসাগরের ঘূর্ণাবর্তের জেরে গত কয়েকদিন ধরেই রাজ্যজুড়ে বর্ষার মরশুম। বিভিন্ন জেলায় চলছে হালকা, মাঝারি, ভারী বৃষ্টিপাত। আবহাওয়া দফতর জানাল এখনই বৃষ্টি থেকে রেহাই নেই। তবে আজ থেকে বৃষ্টির পরিমাণ সামান্য কমবে। সপ্তাহের শেষ দিকে ফের দাপিয়ে বর্ষণ। এর ফলে ভোগান্তি বাড়ার সম্ভাবনা। আজ কেমন থাকবে কলকাতার আবহাওয়া? কোথায় কোথায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে! জেনে নিন বিস্তারিত।

আরও পড়ুন: মঙ্গলে কি অপেক্ষা করছে আপনার জন্য? দেখুন আজকের রাশিফল

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৯ তারিখ অর্থাৎ শুক্রবার উত্তর-পূর্ব বঙ্গোপসাগর এবং সংলগ্ন পূর্ব মধ্য বঙ্গোপসাগরের উপর আরও একটি ঘূর্ণাবর্ত তৈরি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরফলে শুক্রবার থেকে বৃষ্টির পরিমাণ বাড়বে দক্ষিণবঙ্গে। সেপ্টেম্বর মাসে যেভাবে দফায় দফা় বৃষ্টি হয়েছে তাতে বর্ষার ঘাটতি অনেকটাই পূরণ হয়েছে। আজ থেকে তাপমাত্রা ২ ডিগ্রি পর্যন্ত বাড়তে পারে। বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় আর্দ্রতাজনিত অস্বস্তি বাড়বে। দুদিন পর থেকে ফের দক্ষিণের জেলাগুলিতে বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি শুরু হবে।

ঘূর্ণাবর্তের জেরে ভারী বর্ষণ, আগামী দুদিন দাপিয়ে বৃষ্টি বাংলায়
ঘূর্ণাবর্তের জেরে ভারী বর্ষণ, আগামী দুদিন দাপিয়ে বৃষ্টি বাংলায়

সকালের দিকে কলকাতার আকাশ মেঘলা থাকছে। বেলা বাড়তেই হালকা রোদের দেখা মিলেছে। মঙ্গলবার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৯ ডিগ্রির সেলসিয়াস। আজ কোথাও কোথাও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে।

ঘূর্ণাবর্তের জেরে ভারী বর্ষণ, আগামী দুদিন দাপিয়ে বৃষ্টি বাংলায়

6 20

আগামী ২৪ ঘন্টায় উত্তরবঙ্গে মাঝারি থেকে হালকা বৃষ্টি হতে পারে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি এই তিন জেলায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া দফতর। নীচের জেলাগুলিতে বিক্ষিপ্ত ভাবে হালকা বৃষ্টি হতে পারে। উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে তাপমাত্রা সামান্য বাড়তে পারে।

5 21

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন