Weather Update: কলকাতায় ২৭ ডিগ্রি ছাড়িয়ে যাবে পারদ! শীতের ইনিংসে ইতি? বছরের শেষ সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বড়দিনের আগেই পারদ চড়ল দক্ষিণবঙ্গে। বঙ্গোপসাগর থেকে জলীয় বাষ্প আসার কারণে উত্তুরে হাওয়া বাধাপ্রাপ্ত হচ্ছে। যার ফলে তাপমাত্রা বাড়ছে। এদিকে সাগরে ঘূর্ণাবর্তের সম্ভাবনা জানিয়েছে আবহাওয়া দফতর। তার জেরে রাজ্যে মেঘলা আকাশ দেখা যাবে। নতুন সপ্তাহে কী তবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে? কী বলছে হাওয়া অফিস? রইল আবহাওয়ার (Weather Update of 24 December) বড় আপডেট।

Weather Update: কলকাতায় ২৭ ডিগ্রি ছাড়িয়ে যাবে পারদ! শীতের ইনিংসে ইতি? বছরের শেষ সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

আরও পড়ুন: ‘আমরা নিয়োগ করার সুযোগ চাই’, টেট পরীক্ষার্থীদের কী বার্তা দিলেন শিক্ষামন্ত্রী?

হাওয়া অফিস জানিয়েছে, ভারত মহাসাগরে তৈরি একটি ঘূর্ণাবর্ত বর্তমানে অবস্থান বদল করে বঙ্গোপসাগরে এসে পৌঁছেছে। ঘূর্ণাবর্তের জেরে বাতাসে জলীয় বাষ্পের উপস্থিতির পরিমাণ বাড়বে। এই আবহে শীতের আমেজ বাংলা থেকে উধাও হবে না। তবে ঠাণ্ডা কমবে। দক্ষিণবঙ্গে (South Bengal) বৃষ্টির সম্ভাবনা নেই বলেই জানিয়েছে আবহাওয়া দফতর (Weather Department)। উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা, হুগলি, মুর্শিদাবাদ সহ কিছু জেলায় আকাশ আংশিক মেঘলা। রবিবার দক্ষিণের জেলাগুলিতে আবহাওয়া শুষ্ক থাকবে। আগামী মঙ্গলবার পর্যন্ত দক্ষিণবঙ্গে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই ৷ এদিন বাতাসের আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ৯২ শতাংশ।

Weather Update: কলকাতায় ২৭ ডিগ্রি ছাড়িয়ে যাবে পারদ! শীতের ইনিংসে ইতি? বছরের শেষ সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?
Weather Update: কলকাতায় ২৭ ডিগ্রি ছাড়িয়ে যাবে পারদ! শীতের ইনিংসে ইতি? বছরের শেষ সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

রবিবার উত্তরবঙ্গের (North Bengal) আবহাওয়া শুষ্ক থাকবে। বড়দিনের পর থেকে আবহাওয়ার বদল হবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদহে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিংয়ে তুষারপাতের সম্ভাবনা রয়েছে। শীতকালের এই সময় বহু পর্যটক পাহাড়ে যায়। বছরের শেষ সপ্তাহে পাহাড়ে তুষারপাত হতে পারে। ফলে পর্যটকদের জন্য সুবর্ণ সুযোগ হতে চলেছে সেকথা বলাই বাহুল্য।

কলকাতায় ২৭ ডিগ্রি ছাড়িয়ে যাবে পারদ! বছরের শেষ সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

Weather Update: কলকাতায় ২৭ ডিগ্রি ছাড়িয়ে যাবে পারদ! শীতের ইনিংসে ইতি? বছরের শেষ সপ্তাহে কেমন থাকবে আবহাওয়া?

শনিবার দুপুরের পর থেকেই কলকাতার (Kolkata) আকাশ মেঘলা হতে শুরু করেছে। তাপমাত্রা বাড়লেও ঝোড়ো হাওয়া বইছে। গতকাল কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আপাতত হাওয়া অফিসের যা পূর্বাভাস, আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার কথা। আকাশ আংশিক মেঘলা থাকবে। সোমবার অর্থাৎ ২৫ ডিসেম্বর বড়দিনে সর্বনিম্ন তাপমাত্রা ১৬ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকতে পারে, সর্বোচ্চ তাপমাত্রা ২৪ ডিগ্রি সেলসিয়াসে নামবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত