নজরবন্দি ব্যুরো: রাত পোহালেই টেট পরীক্ষা। কয়েক লক্ষ পরীক্ষার্থী অংশগ্রহণ করবেন। অনেকের মনে একটা প্রশ্ন ঘুরছে, পরীক্ষায় পাশ করলেই কি নিয়োগ নিশ্চিত? জটিলতা এড়িয়ে চাকরির সুযোগ আসবে? তবে এখন সব ভুলে কালকের পরীক্ষার কথাই ভাবছেন টেট পরীক্ষার্থীরা (Primary TET 2023 on 24 December)। পরীক্ষার ঠিক আগের দিন পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বার্তা দিলেন শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। তিনি জানান, সুযোগ দিলেই স্বচ্ছ নিয়োগ হবে।



আরও পড়ুন: লক্ষ কণ্ঠের গীতাপাঠের অনুষ্ঠানেও দুর্নীতি! অনুপমের ফেসবুক পোস্টে চাঞ্চল্য
শনিবার সাংবাদিক বৈঠক করেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু (Bratya Basu)। তিনি বলেন, ‘আমরা স্বচ্ছ নিয়োগ করতে চাই কিন্তু তার অবকাশ পাচ্ছি না। অবকাশ দেওয়া হলে নিয়োগ (Recruitment) করতে পারি। আইনি জট আছে। মুখ্যমন্ত্রী নিয়োগ করতে চান, পর্ষদ দ্রুত স্বচ্ছতার সঙ্গে নিয়োগ করতে চায়। কিন্তু আইনি জটিলতা যা আমরা তৈরি করিনি তার জন্য নিয়োগ হচ্ছে না। আমাদের দ্রুত নিয়োগের সুযোগ দেওয়া হোক।’



রবিবার, ২৪ ডিসেম্বর প্রাথমিক টেট পরীক্ষা (Primary TET Exam)। রাজ্যের ৩ লক্ষ ৯ হাজার ৫৪ জন চাকরিপ্রার্থী পরীক্ষা দেবেন। প্রাথমিকের আসন খালি রয়েছে ১১ হাজার ৭৬৫ টি। সেই আসনগুলিতে নিয়োগ হবে। ২০২২ সালে টেট পরীক্ষা হয়েছিল। গতবছর উত্তীর্ণ পরীক্ষার্থীর সংখ্যা ছিল প্রায় দেড় লক্ষ। কিন্তু আইনি জটিলতার কারণে নিয়োগ সম্ভব হয়নি।
‘আমরা নিয়োগ করার সুযোগ চাই’, চাকরিপ্রার্থীদের কী বার্তা দিলেন শিক্ষামন্ত্রী?

আগামীকাল দুপুর ১২ টা থেকে প্রাথমিক টেট পরীক্ষা শুরু হবে। দুপুর আড়াইটে পর্যন্ত পরীক্ষা চলবে। রাজ্যের সব জেলাতেই টেট পরীক্ষা হবে। সকাল ৯ টা থেকেই পরীক্ষার্থীরা পরীক্ষাকেন্দ্রে প্রবেশ করতে পারবে। উল্লেখ্য, গত ১০ ডিসেম্বর টেট হওয়ার কথা ছিল। কিন্তু পরীক্ষার ছয়দিন আগেই দিন পিছিয়ে ২৪ ডিসেম্বর করা হয়।







