নজরবন্দি ব্যুরো: রাত পোহালেই লক্ষ কণ্ঠের গীতাপাঠের বৃহৎ কর্মসূচি। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বহু মানুষ এই অনুষ্ঠানে যোগ দেবেন। রাজ্যের প্রধান বিরোধী দল বিজেপির একাধিক নেতা উপস্থিত থাকবেন। আমন্ত্রণ জানানো হয়েছে শাসক দলকেও। কিন্তু এই অনুষ্ঠান নিয়েই এবার সরব বিজেপি নেতা অনুপম হাজরা। ফের একবার তাঁর সোশ্যাল মিডিয়া পোস্ট ঘিরে চাঞ্চল্য ছড়াল। লক্ষ কণ্ঠের গীতাপাঠ অনুষ্ঠানেও দুর্নীতি! কী বললেন অনুপম হাজরা (Anupam Hazra’s Social Media Post)।



আরও পড়ুন: লোকসভার আগে জনসংযোগে জোর, নতুন বছরে একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী
সোশ্যাল মিডিয়ায় (Social Media) অনিল নামের এক ব্যক্তি লেখেন, ‘২৪.১২.২০২৩ তারিখ রবিবার কলকাতা ব্রিগেডে লক্ষ্য কণ্ঠে গীতা পাঠের অনুষ্ঠান রয়েছে। ব্যবস্থাপনায় যারা আছেন তারা সমস্ত হিন্দু সম্প্রদায়ের মানুষকে আহ্বান জানিয়েছেন । যারা যাবেন তাদের জন্য গেট পাসের ব্যবস্থা করা হয়েছে। কিছু কিছু ভিআইপি লোকদেরকে ভিআইপি কার্ড দেওয়া হয়েছে। কিন্তু কোথাও ১০০০ টাকা নিয়ে কার্ড দিতে হবে এই ধরনের নির্দেশ দেওয়া হয়নি।’ ওই ব্যক্তির অভিযোগ, ‘বীরভূম জেলার বিজেপির (BJP) জেলা সভাপতির নির্দেশে বীরভূম জেলার নলহাটি এলাকার কিছু লোক ১০০০ টাকার বিনিময়ে কার্ড বিলি করছেন।’

বিজেপির কেন্দ্রীয় নেতা অনুপম হাজরা (Anupam Hazra) অনিল সিংয়ের এই পোস্টটি নিজের ফেসবুকে শেয়ার করেন। তিনি লেখেন, ‘এটা সত্যি হলে সাংঘাতিক ব্যাপার। শেষ পর্যন্ত লক্ষ কণ্ঠে গীতা পাঠ- এখান থেকেও দুর্নীতি, টাকা উপার্জন!’ বিজেপি নেতা নিজের প্রতিক্রিয়া দিতে গিয়ে সোশ্যাল মিডিয়ায় লেখেন, ‘হায়রে এরা আদৌ হিন্দু? অবশ্য সংগঠনের কাছের লোক হলে শত চুরি এবং দুর্নীতির অভিযোগ থাকলেও কোনও পরিবর্তন হবে না, উল্টে মেয়াদকাল আরও বাড়তে পারে ! আর কতদিন যে “চোর মুক্ত বিজেপি চাই” বলে গলা ফাটাতে হবে কে জানে।’ নিজের পোস্টে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi), কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ (Amit Shah), বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডাকে (JP Nadda) ট্যাগ করেন।


লক্ষ কণ্ঠের গীতাপাঠের অনুষ্ঠানেও দুর্নীতি! বিজেপি নেতার ফেসবুক পোস্ট ঘিরে চাঞ্চল্য

উল্লেখ্য, রবিবার কলকাতা ব্রিগেডে লক্ষ কণ্ঠে গীতাপাঠ হবে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সামনে চারটি বিশ্বরেকর্ড গড়ার স্বপ্ন নিয়ে প্রস্তুতি শুরু করেছিলেন আয়োজকরা। কিন্তু ইতিমধ্যেই জানা গিয়েছে নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারবেনা না। আগামীকাল গীতাপাঠে ৭০ হাজার জন সমবেত কণ্ঠে নজরুল গীতি গাইবেন। ৬০ হাজার মহিলা শঙ্খ বাজাবেন। এরপর হবে ‘লক্ষ কণ্ঠে গীতাপাঠ’।







