Mamata Banerjee: লোকসভার আগে জনসংযোগে জোর, নতুন বছরে একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বছর ঘুরলেই লোকসভা নির্বাচনের ঢাকে কাঠি পড়বে। রাজনৈতিক দলগুলি গোছাতে শুরু করে দিয়েছে। বাংলার শাসক দল তৃণমূল কংগ্রেস গুটি সাজাচ্ছে। ২৪-এর নির্বাচনের আগে জনসংযোগ মজবুত করতে চায় দল। এই পরিকল্পনা নিয়েই নতুন বছরে একগুচ্ছ কর্মসূচি রয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee’s Programme on new year)। রাজ্যজুড়ে জেলায় জেলায় কর্মসূচি রয়েছে তৃণমূলের।

Mamata Banerjee: লোকসভার আগে জনসংযোগে জোর, নতুন বছরে একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

আরও পড়ুন: ১৯৬০-এ বন্ধ হয়েছিল মদ বিক্রি, ৬৩ বছর পর মোদীরাজ্যে মিলল সুরাপানের অনুমতি

১ জানুয়ারি তৃণমূল কংগ্রেসের প্রতিষ্ঠা দিবস (Foundation Day of TMC)। প্রতি বছরই এই দিনে দলের তরফে কিছু আয়োজন ও কর্মসূচি রাখা হয়। এবারও তাঁর অন্যথা হবে না। দলীয় সূত্রে খবর, প্রতিষ্ঠা দিবসের দিন দল ও দলনেত্রীর আলাদা কর্মসূচি রয়েছে। তবে তার আগে চলতি মাসের ২৭ তারিখ উত্তর ২৪ পরগনার চাকলায় লোকনাথ ধামে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। নতুন বছর পড়লেই যেকোনও সময় ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে জাতীয় নির্বাচন কমিশন (Election Commisssion of India)। লোকসভা নির্বাচনের (Loksabha Election) প্রচারে নামছে তৃণমূল। জানা গিয়েছে, ছোট ছোট পথসভা, জনসভা করবে শাসক দল। জনসংযোগে এলাকার কোনও মানুষ যাতে বাদ না পড়ে সেইভাবেই কর্মসূচি সাজাতে বলা হয়েছে।

Mamata Banerjee: লোকসভার আগে জনসংযোগে জোর, নতুন বছরে একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যেই জন পরিষেবা দেওয়ার কাজ শুরু করেছেন। কয়েকদিন আগেই উত্তরবঙ্গ সফরে গিয়েছিলেন তিনি। দার্জিলিং, আলিপুরদুয়ার, ডুয়ার্সের বিস্তীর্ণ এলাকায় পরিষেবা প্রদানের কাজ সেরে এসেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এবার নতুন বছরে জানুয়ারি, ফেব্রুয়ারি মাসে সমস্ত জেলা ঘুরে পরিষেবা দেওয়ার পাশাপাশি জনসংযোগের কাজ করবেন মুখ্যমন্ত্রী।

লোকসভার আগে জনসংযোগে জোর, একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

Mamata Banerjee: লোকসভার আগে জনসংযোগে জোর, নতুন বছরে একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী
Mamata Banerjee: লোকসভার আগে জনসংযোগে জোর, নতুন বছরে একগুচ্ছ কর্মসূচি নিয়ে মাঠে নামছেন মুখ্যমন্ত্রী

গঙ্গাসাগর মেলার (Gangasagar Mela) প্রস্তুতি খতিয়ে দেখতে জানুয়ারি মাসের প্রথম সপ্তাহে সাগরদ্বীপ যেতে পারেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর ১৮ জানুয়ারি বইমেলার উদ্বোধন করবেন তিনি। এরপর ফের উত্তরবঙ্গ সফরে যাবেন মুখ্যমন্ত্রী। এদিকে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বক্সির নির্দেশে রাজ্যজুড়ে দলীয় কর্মসূচি চলবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত