প্রেমের মাসের প্রথম দিনেই বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে আবহাওয়া?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

জানুয়ারির শেষ ভাগে কনকনে ঠাণ্ডা থেকে মুক্তি পেয়েছিল কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ। আজ থেকে শুরু হল ফেব্রুয়ারি, যাকে প্রেমের মাস বললেও খুব একটা ভুল হবে না। বুধবার রাজ্যের বিভিন্ন অংশে আকাশ সারাদিনই প্রায় মেঘলা ছিল। বৃহস্পতিবার ভোরবেলা কুয়াশাচ্ছন্ন ছিল বিস্তীর্ণ জায়গা। বেলা বাড়তে রোদের দেখা মিলেছে। আজ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। মাসের প্রথম দিনে কেমন থাকবে আবহাওয়া (Weather Update of Bengal)?

প্রেমের মাসের প্রথম দিনেই বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে আবহাওয়া?

আরও পড়ুন: ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৩১ জানুয়ারি, আজকের দিনের কী কী ঘটনা উল্লেখযোগ্য

পশ্চিমী ঝঞ্ঝা ও পুবালি হাওয়ার দাপটে বাংলায় বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া দফতর (Weather Department)। জানা গিয়েছে, একটি উচ্চচাপ বলয় তৈরি হবে বঙ্গোপসাগরে। সাগর এলাকায় বিপরীত ঘূর্ণাবর্ত তৈরি হবে। এর প্রভাবে জলীয় বাষ্প বাংলায় ঢুকছে। অন্যদিকে একটি ঘূর্ণাবর্ত তৈরি হয়েছে অসম ও বিহারে। দুইয়ের প্রভাবে বাংলায় বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। শুক্রবার পর্যন্ত আকাশ মেঘলা থাকার সম্ভাবনা রয়েছে। আজ দক্ষিণবঙ্গের (South Bengal) বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থাকে মাঝারি বৃষ্টি হতে পারে।

প্রেমের মাসের প্রথম দিনেই বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে আবহাওয়া?
প্রেমের মাসের প্রথম দিনেই বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে আবহাওয়া?

উত্তর ২৪ পরগনা (North 24 Parganas), দক্ষিণ ২৪ পরগনা, বাঁকুড়া, নদিয়া, মুর্শিদাবাদের বৃষ্টির পরিমাণ বেশি থাকবে। উত্তরবঙ্গের কালিম্পং, কোচবিহার, দার্জিলিং, আলিপুরদুয়ারে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে পাহাড়ি এলাকায় বৃষ্টির পরিমাণ বেশি থাকতে পারে।

প্রেমের মাসের প্রথম দিনেই বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে আবহাওয়া?

প্রেমের মাসের প্রথম দিনেই বৃষ্টির পূর্বাভাস, আজ কেমন থাকবে আবহাওয়া?

বৃহস্পতিবার কলকাতার (Kolkata) সর্বোচ্চ তাপমাত্রা থাকতে পারে ২৬ ডিগ্রি সেলসিয়াস। সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে ১৭ ডিগ্রির কাছাকাছি। ২ ও ৩ ফেব্রুয়ারি সর্বনিম্ন তাপমাত্রা ১৮ ডিগ্রির ঘরে পৌঁছাতে পারে। আগামী কয়েক দিন সর্বোচ্চ তাপমাত্রা ২৬ ডিগ্রির ঘরেই থাকবে। কলকাতা ও সংলগ্ন এলাকায় বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর