সপ্তাহের শেষে ঝড়-বৃষ্টির পূর্বাভাস দক্ষিণবঙ্গ জুড়ে। শনিবার থেকে ঝড়-বৃষ্টি শুরু। টানা ৩ থেকে ৪ দিন চলতে পারে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সঙ্গে ঝোড়ো বাতাস। এমনটাই জানিয়েছে আবহাওয়া দফতর ৷উত্তরবঙ্গে ভারি থেকে অতি ভারী বৃষ্টি চলবে। ‘রিমল’-এর ফেলে যাওয়া জলীয় বাষ্প আর উত্তর প্রদেশ থেকে বাংলাদেশ পর্যন্ত অক্ষরেখার প্রভাব।
আরও পড়ুনঃ ফাঁস হয়ে গেল শাহরুখ খানের পরের ছবির নাম, ভুলটা করলেন স্বয়ং কিং খান



এদিকে বৃহস্পতিবার নতুন করে পশ্চিমে ঝঞ্ঝা ঢুকবে উত্তর-পশ্চিম ভারতে। অসম, উত্তরপ্রদেশ এবং পশ্চিম-মধ্য আরব সাগরে ঘূর্ণাবর্ত রয়েছে। একটি অক্ষরেখা রয়েছে উত্তরপ্রদেশ থেকে থেকে বাংলাদেশ পর্যন্ত। যার জেরে উত্তরবঙ্গে ঝড়বৃষ্টি শুরু হয়েছে।
সপ্তাহান্তে বৃষ্টি দক্ষিণবঙ্গ জুড়ে, জানুন আজকের আবহাওয়া



দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে শনিবার থেকে মঙ্গলবার পর্যন্ত। ঘণ্টায় ৩০-৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাস বইবে। বজ্রপাতের আশঙ্কা রয়েছে। তবে গরম এবং অস্বস্তি দুটোই চরমই থাকবে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



