কেরলে আগামি সপ্তাহেই বর্ষা ঢুকছে, আগামী ৪৮ ঘন্টায় তীব্র দাবদাহের ইঙ্গিত কলকাতায়।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ দুর্যোগের ছাপ রেখে চলে গিয়েছে ইয়াস। ভরা কোটাল আর ইয়াস যুগলবন্দীতে গৃহহীন হয়েছেন হাজার হাজার মানুষ। সরকার এবং বিভিন্ন স্বেচ্ছাসেবী সংস্থা যথাসাধ্য করছে বিপর্যস্ত জনজীবন কে স্বাভাবিক করতে। এদিকে শিয়রে বর্ষা। কেরলে আগামি সপ্তাহেই বর্ষা ঢুকছে বলে জানিয়েছে হাওয়া অফিস। কিন্তু এরাজ্যে?

আরও পড়ুনঃ মুখ্যসচিব হয়ে না হলেও থাকছেন মমতার সাথেই, দিঘা উন্নয়ন পর্ষদ সামলাবেন আলাপন!

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ২দিন ব্যাপক গরম পড়বে কলকাতায়। এমনকি তাপমাত্রা বারতে পারে ৩ থেকে ৪ ডিগ্রিও। তবে মাসেই বর্ষা ঢোকার সম্ভাবনা রয়েছে। তাই তীব্র দাবদাহ কেটে যাবে জুন মাসেই। তবে বৃষ্টি যে একেবারেই হবেনা তা নয়। উত্তরবঙ্গে রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা।

হাওয়া অফিস সূত্রে খবর, উত্তর বঙ্গের ৫ জেলায় ভারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহারে বৃষ্টি হবে দাপটের সঙ্গে। যদিও দক্ষিনবঙ্গের জেলা গুলিতে বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

কেরলে আগামি সপ্তাহেই বর্ষা ঢুকছে, আগামী ৪৮ ঘন্টায় তীব্র দাবদাহের ইঙ্গিত বাংলায়। আবহাওয়া দফর জানিয়েছে মৌসুমি বায়ুর প্রবেশ ঘটছে ভারতবর্ষে। যার ফলে কেরল, কর্ণাটকে বর্ষা ঢুকছে আগামি সপ্তাহেই। দক্ষিণের রাজ্যগুলি ছাড়া উত্তরের মেঘালয়, সিকিমেও শুরু হচ্ছে প্রাক বর্ষার বৃষ্টিপাত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন