নজরবন্দি ব্যুরোঃ রাজ্যে ক্রমশ জোরালো হচ্ছে নিম্মচাপ! শহরে আজ রোদ বৃষ্টির খেলা চললেও প্রবল বর্ষণে ভাসতে চলেছে উত্তরবঙ্গ। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে ভারী থেকে অতিভারী বৃষ্টি হবে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায়।
আরও পড়ুনঃ দেশে দৈনিক সংক্রমণ দু দিন পর ফের নিম্নগামী
শুক্র ও শনিবারে উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। নদীর জলস্তর বাড়ার আশঙ্কার কথাও জানানো হয়েছে। আর তার জেরেই নীচু এলাকা ভাসবে প্লাবনে। পূর্বাভাস অনুযায়ী, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি চলবে সোমবার পর্যন্ত।
রাজ্যে ক্রমশ জোরালো হচ্ছে নিম্মচাপ! ফলে আজ ও কাল জলপাইগুড়ি আলিপুরদুয়ার ও কোচবিহারে প্রবল বৃষ্টির সর্তকতা জারি করা হয়েছে। উত্তরপ্রদেশ থেকে একটি মৌসুমী অক্ষরেক্ষা বিস্তৃত হওয়ার ফলেই বাংলায় বৃষ্টিপাতের তীব্রতা বেড়েছে বলে জানানো হয়েছে হাওয়া অফিস থেকে। আর এর জেরেই উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত হচ্ছে।
প্রবল বর্ষণ হচ্ছে পাশের রাজ্য বিহারেও। আবহাওয়া দফতরের তরফে জানানো হয়েছে, উত্তরবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুত্ সহ প্রবল বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সেই জেলা গুলি হল দার্জিলিং, জলপাইগুড়ি, উত্তর দিনাজপুর, কালিম্পং, দক্ষিণ দিনাজপুর, মালদা। সব মিলিয়ে বর্ষার দ্বিতীয় ইনিংস ভালই ভোগাবে রাজ্যবাসীকে।



