দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে বৃষ্টি, একধাক্কায় কমল পারদ

Weather Uodate: উপকূলের কয়েকটি জেলায় দমকা ঝোড়ো হাওয়া বইবে। প্রতি ঘণ্টায় গতিবেগে হতে পারে ৫০ কিলোমিটার।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

অস্বস্তিকর আবহাওয়া থেকে স্বস্তি দিয়ে বৃহস্পতিবার রাত থেকেই দক্ষিণবঙ্গের জেলাগুলিতে শুরু হয়েছিল বৃষ্টি। বৃষ্টির দোসর হয়েছিল দমকা ঝোড়ো হাওয়া। শুক্রবার সকালেও অবশ্য আকাশের মুখ ভার। বিক্ষিপ্ত ভাবে হচ্ছে বৃষ্টি। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস, দুপুর পর্যন্ত কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলবে।

আরও পড়ুনঃ দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে বৃষ্টি, একধাক্কায় কমল পারদ

moonsoon

আগামিকাল থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে।হাওয়া অফিস সূত্রে খবর, আগামী পাঁচদিন ঝড়বৃষ্টি চলবে দক্ষিণবঙ্গে। বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। সপ্তাহান্তে বৃষ্টি বাড়বে। উপকূলের কয়েকটি জেলায় দমকা ঝোড়ো হাওয়া বইবে। প্রতি ঘণ্টায় গতিবেগে হতে পারে ৫০ কিলোমিটার। বাকি জেলাতেও ৩০ থেকে ৪০ কিলোমিটার গতিবেগে দমকা বাতাসের সঙ্গে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা।

w

বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। উত্তরবঙ্গের উপরের দিকের পাঁচ জেলাতে বৃষ্টি চলবে আগামী তিন থেকে চার দিন।উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলায় আজ ভারী থেকে অতিভ়ারী বৃষ্টির কমলা সতর্কতা।

দক্ষিণবঙ্গের সব জেলায় চলবে বৃষ্টি, একধাক্কায় কমল পারদ

ww

এই জেলাগুলোর কোনও কোনও এলাকায় ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। সঙ্গে ৪০ থেকে সর্বাধিক ৬০ কিলোমিটার পর্যন্ত ঝোড়ো হাওয়ার পূর্বাভাস। শুক্রবার দার্জিলিং এবং কালিম্পং জেলায় ভারী বৃষ্টির হলুদ সতর্কতা। ১১০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি এবং ৪০ থেকে ৫০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর