Weather Update: জুনের শুরুতেই জ্বলবে বাংলা! কবে কোন জেলায় তাপপ্রবাহের সতর্কতা?

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: বৃষ্টির দিন শেষ হয়েছে। চলতি সপ্তাহের শুরু থেকেই তীব্র দাবদাহের জেরে দহনজ্বালায় ভুগছে মানুষ। এই সময়েই মাসের শেষ দিনে তাপপ্রবাহের সতর্কতা জানাল আবহাওয়া দফতর। নতুন মাসের শুরু থেকেই গরম আরও বাড়বে। কলকাতা সহ একাধিক জেলায় তাপমাত্রা বাড়বে ২-৪ ডিগ্রি। কবে কোন জেলায় তাপপ্রবাহের আশঙ্কা, আগাম জানিয়ে দিল আবহাওয়া দফতর।

আরও পড়ুন: Weather: আজ থেকেই তাপমাত্রা বৃদ্ধি পাবে রাজ্যে, কতদিন পর্যন্ত চলবে?

আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলির তাপমাত্রা বাড়বে ২-৪ ডিগ্রি। জুনের শুরু থেকেই তাপমাত্রার পারদ চড়বে। আগামী ২ জুন, শুক্রবার পশ্চিম বর্ধমান, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, পুরুলিয়ায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। ৩ জুন, শনিবার পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, মুর্শিদাবাদ, বাঁকুড়া, বীরভূম, নদিয়া, ঝাড়গ্রাম, পুরুলিয়ায় তাপপ্রবাহের সতর্কতা রয়েছে। এছাড়াও মাসের প্রথম থেকেই দুই দিনাজপুর এবং মালদহে তাপপ্রবাহের পরিস্থিতি থাকবে।

জুনের শুরুতেই জ্বলবে বাংলা! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বাড়বে ২-৪ ডিগ্রি

তাপপ্রবাহের সতর্কতার মাঝেই স্বস্তির খবর দিয়েছে হাওয়া অফিস। বুধবার ও বৃহস্পতিবার অর্থাৎ ৩১ মে ও ১ জুন বাঁকুড়া, বীরভূম, দ্দক্ষিন ২৪ পরগনা, পশ্চিম বর্ধমান সহ একাধিক জেলায় বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার– উত্তরবঙ্গের পাঁচ জেলায় হালকা বৃষ্টি হতে পারে। ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।

জুনের শুরুতেই জ্বলবে বাংলা! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বাড়বে ২-৪ ডিগ্রি
জুনের শুরুতেই জ্বলবে বাংলা! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বাড়বে ২-৪ ডিগ্রি

আগামী কয়েকদিনে দক্ষিণবঙ্গে তাপমাত্রা বাড়বে বলেই জানিয়েছে আবহাওয়া দফতর। পাশাপাশি উত্তরবঙ্গের ক্ষেত্রেও তাপমত্রার পরিবর্তন হবে। আবহাওয়া দফতর জানিয়েছে, উত্তরবঙ্গে বৃষ্টির পূর্বাভাস থাকলেও একাধিক জেলায় তাপমাত্রা ৩-৪ ডিগ্রি বাড়তে পারে। বিশেষ করে আগামী চারদিন উত্তরবঙ্গে তাপমাত্রার পারদ চড়বে।

 জুনের শুরুতেই জ্বলবে বাংলা! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বাড়বে ২-৪ ডিগ্রি

জুনের শুরুতেই জ্বলবে বাংলা! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বাড়বে ২-৪ ডিগ্রি
জুনের শুরুতেই জ্বলবে বাংলা! দক্ষিণবঙ্গের একাধিক জেলায় তাপমাত্রা বাড়বে ২-৪ ডিগ্রি

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন