Weather Update: এক ধাক্কায় পারদ নামল ৪ ডিগ্রি, কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা সহ জেলা

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ  পৌষের চতুর্থ দিনে অবশেষে হাড়কাঁপানি ঠান্ডার আস্বাদ পেল বাংলা। কনকনে ঠান্ডায় শীতকাতুরে বাঙালি লেপ, সোয়েটার, মাঙ্কিক্যাপ, মাফলারের পিছনে নিয়েছে আশ্রয়। একধাক্কায় হুড়মুড়িয়ে নামছে পারদ। আবহাওয়া দফতরের রিপোর্ট বলছে, সোমবারই মরশুমের শীতলতম দিন। সোমবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ২২ ডিগ্রির আশপাশে। সর্বনিম্ন তাপমাত্রা নামতে পারে ১১ ডিগ্রিতে।

আরও পরুনঃ ‘আপদ’ বিদায় হয়েছে, শুভেন্দুর দলত্যাগে ‘উচ্ছ্বাস দিবস’ পালন করবে তৃণমূল!

এক ধাক্কায় সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রা কমল চার ডিগ্রি। তবে সর্বোচ্চ তাপমাত্রা এতটাই কমে যায় যে, দিনভর ভালই ঠান্ডা অনুভূত হয়েছে শহরজুড়ে। ঠান্ডা আরও বাড়বে বলেই খবর আলিপুর হাওয়া অফিসের। মঙ্গলবারও সর্বনিম্ন তাপমাত্রা ১১-১২ ডিগ্রির ঘরে নেমে যেতে পারে বলে জানিয়েছেন আলিপুর হাওয়া অফিসের কর্তারা। তবে ২২ তারিখ থেকে ফের তা বাড়বে। ২৫ ডিসেম্বর সর্বনিম্ন তাপমাত্রা ফের ১৫ ডিগ্রির কাছাকাছি এসে পৌঁছবে। রবিবার কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২২.৮ ডিগ্রি এবং সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১১.২ ডিগ্রি, যা স্বাভাবিকের থেকে ৪ ডিগ্রি কম।

আবহাওয়াবিদরা জানাচ্ছেন, বাংলায় আপাতত বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। উত্তুরে হাওয়ার হাত যশে হুড়মুড়িয়ে নামছে পারদ। বঙ্গ জুড়ে শীতপ্রেমী বাঙালি এরই মধ্যে ক্রিসমাস এবং নিউ ইয়ারের প্রস্তুতিতে মজে। শীতের দুপুরে রোদে পিঠ দিয়ে কমলালেবুর কোয়া মুখে চালানোর সঙ্গে সঙ্গে চলছে পিকনিকের প্ল্যানিং। পৌষ মাসে জমিয়ে পিঠেপুলি খাওয়ার পরিকল্পনা করে ফেলেছেন অনেকেই।

এদিকে উত্তরবঙ্গে এদিন মারাত্মক শীত অনুভূত হয়েছে। দার্জিলিং শহর ঢেকে গিয়েছিল কুয়াশায়। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে কুয়াশার আস্তরণ সরে যায়। রৌদ্রজ্জ্বল দিন দেখা যায়। আবহাওয়া দফতর জানিয়েছে, দিনদিন পাহাড়ে ঠান্ডার প্রকোপ বাড়বে।

এক ধাক্কায় পারদ নামল ৪ ডিগ্রি, কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা সহ জেলা

এক ধাক্কায় পারদ নামল ৪ ডিগ্রি, কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা সহ জেলা
এক ধাক্কায় পারদ নামল ৪ ডিগ্রি, কনকনে ঠান্ডায় কাঁপছে কলকাতা সহ জেলা

দেশেও জাঁকিয়ে শীত পড়েছে। এদিন হাড়কাঁপানো শীত ছিল রাজধানী দিল্লিতে। ডিসেম্বরে রেকর্ডভাঙা ঠান্ডা। শৈত্যপ্রবাহের চিত্র দেখা গিয়েছে সেখানে। হলুদ সতর্কতা জারি করেছে আবহাওয়া দফতর। পারদ নেমেছে চারের ঘরে। হরিয়ানা, উত্তরপ্রদেশের একাধিক জেলায় হিমাঙ্কের কাছাকাছি তাপমাত্রা। মানালি এবং ভরমৌরে সারারাত তুষারপাত হয়েছে। কাশ্মীর ও লাদাখে শূন্যের নিচে নেমে গিয়েছিল তাপমাত্রা। সিকিম ও অরুণাচল প্রদেশের পার্বত্য এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা। হতে পারে তুষারপাত।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর