Suvendu Adhikari: ‘আপদ’ বিদায় হয়েছে, শুভেন্দুর দলত্যাগে ‘উচ্ছ্বাস দিবস’ পালন করবে তৃণমূল!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ গত বছরের ১৯ ডিসেম্বর কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের উপস্থিতিতে বিজেপিতে যোগদান করেন শুভেন্দু অধিকারী। রবিবার তার বর্ষপূর্তি। সেই উপলক্ষে যুব তৃণমূল কংগ্রেসের তরফে ‘উচ্ছ্বাস দিবস’এর আয়োজন করা হয়েছে। ঘাসফুল শিবিরের পূর্ব মেদিনীপুরের নেতা অখিল গিরির মন্তব্য, ‘আপদ’ বিদায় হয়েছে, তাই শুভেন্দুর দলত্যাগে উচ্ছ্বাস দিবস পালন করবে তৃণমূল।

আরও পড়ুনঃ মমতা বন্দোপাধ্যায়কে কিম জন উনের সাথে তুলনা, রাজ্যপালকে সন্ত্রাসের ব্যাখ্যা শুভেন্দুর!

রবিবারের পরিবর্তে সোমবার ২০ ডিসেম্বর কাঁথির প্রভাত কুমার কলেজ ময়দানে আয়োজিত হবে এই উৎসব৷ যা অধিকারী পরিবারের ‘শান্তিকুঞ্জ’ থেকে ঢিল ছোঁড়া দুরত্বে৷ উপস্থিত থাকবেন রাজ্য নেতৃত্ব। উপস্থিত থাকার কথা কুণাল ঘোষের। মেচেদা বাইপাস থেকে মিছিল করে কাঁথি পৌঁছাবেন তাঁরা। এছাড়াও উপস্থিত থাকার কথা মন্ত্রী অখিল গিরি, বিধায়ক উত্তম বারিক এবং এগরার বিধায়ক তরুণ মাইতি। যুব তৃণমূলের পক্ষে উপস্থিত থাকার কথা সুপ্রকাশ গিরির৷

এবিষয়ে রাজ্যের মন্ত্রী অখিল গিরি বলেন, “ও এতদিন দলের মধ্যে থেকে সব ফল ভোগ করে এখন বেইমানি করেছে। তাই আমরা মানুষকে ডেকে সেবিষয়ে অবগত করাতে চাইছি। আসলে আমরা বলতে চাইছি ‘আপদ’ বিদায় হয়েছে”।

‘আপদ’ বিদায় হয়েছে, শুভেন্দুর দলত্যাগে ‘উচ্ছ্বাস দিবস’ পালন করবে তৃণমূল

Suvendu Adhikari: 'আপদ' বিদায় হয়েছে, শুভেন্দুর দলত্যাগে 'উচ্ছ্বাস দিবস' পালন করবে তৃণমূল!
‘আপদ’ বিদায় হয়েছে, শুভেন্দুর দলত্যাগে ‘উচ্ছ্বাস দিবস’ পালন করবে তৃণমূল!

এদিকে আজ কলকাতা পুরসভা নির্বাচনে তৃণমূলের সন্ত্রাস অতীতের যাবতীয় রেকর্ড ভেঙে দিয়েছে, এই অভিযোগ সাথে নিয়ে রাজ্যপালের কাছে দরবার করেছিলেন শুভেন্দু। ধনকড় সাক্ষাত শেষে সাংবাদিকদের সামনে শুভেন্দু বলেন, ‘উত্তর কোরিয়ার কিম জং উনের মতো এখানেও একজন তানাশাহি মুখ্যমন্ত্রীর রাজত্ব চলছে। যাঁর সরাসরি নির্দেশে পুলিশ পরিচালিত হয়। যেখানে কোনও নিয়ম থাকে না। গণতন্ত্র থাকেনা।’

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত