নজরবন্দি ব্যুরোঃ সপ্তাহ শেষেও রাজ্য জুড়ে আশঙ্কা অতিভারী বন্যা ও ধসের। আবহাওয়া দফতরের তরফ থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সতর্কতা জারী করা হয়েছে। তালিকায় রয়েছে দক্ষিণবঙ্গের পাশাপাশি উত্তরবঙ্গ। আশঙ্কা রয়েছে বৃষ্টির ফলে নদীর জলস্তর বেড়ে যাওয়ার এবং পাশাপাশি বন্যার ও ধস নামার। সাথে দক্ষিণে রয়েছে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস।
আরও পড়ুনঃ দোষী প্রমাণিত হলে ৫ বছরের জেল! আজই আদালতে পরিমণি


শনিবার ও রবিবার কলকাতা-সহ পার্শ্ববর্তী এলাকায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বলে জানিয়েছে হওয়া অফিস। আবহাওয়া দফতর অনুযায়ী কলকাতা শহরের আজ সর্বোচ্চ তাপমাত্রা থাকবে ৩২ ডিগ্রি সেলসিয়াস এবং কলকাতা আশেপাশে সর্বনিম্ন তাপমাত্রা থাকবে ২৮ ডিগ্রি সেলসিয়াস। আগামীকাল কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৩ ডিগ্রি সেলসিয়াস, সর্বনিম্ন ২৮ ডিগ্রি সেলসিয়াস।
সপ্তাহ শেষেও জারি থাকবে বর্ষা লীলা, সতর্কতা জারি আবহাওয়া দপ্তরের

জানা গিয়েছে সকাল ও রাতের দিকে বজ্রবিদ্যুৎ-সহ বিপুল বৃষ্টির আশঙ্কাও রয়েছে কলকাতা, হাওড়া ও আশেপাশের জেলাগুলিতে । ভারী থেকে অতিভারী বৃষ্টির সম্ভাবনার জেরে কমলা সতর্কতা জারী দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার ও জলপাইগুড়িতে ।
হালকা বৃষ্টির জেরে হলুদ সতর্কতা জারী করেছে দুই দিনাজপুরেই। শুক্রবার ,শনিবার এবং রবিবার দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার করেছে কমলা সতর্কতা জারী । মালদা সহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে জারী হলুদ সতর্কতা। সেই সঙ্গে ভারী বৃষ্টির পূর্বাভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। এছাড়াও বৃষ্টির সম্ভাবনা বীরভূম সহ মুর্শিদাবাদ, নদিয়া, পশ্চিম বর্ধমান এবং উত্তর এবং দক্ষিণ ২৪ পরগনা।









