দোষী প্রমাণিত হলে ৫ বছরের জেল! আজই আদালতে পরীমণি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: দোষী প্রমাণিত হলে ৫ বছরের জেল! আজই আদালতে পরীমণি।  শুক্রবার ফের পরীমণিকে পেশ করা হল আদালতে। এক সপ্তাহেরও বেশি হাজতবাস করে ফেলেছেন তিনি। এদিকে জামিনের আবেদনও করেছেন তাঁর আইনজীবীরা। কিন্তু পরীমণির বিরুদ্ধে অভিযোগগুলি আদালতে প্রমাণিত হলে সর্বোচ্চ ৫ বছরের কারাদণ্ড হতে পারে বলে জানানো হয়েছে।

আরও পড়ুনঃ ২৫ বছর! লর্ডসের দর্শকাসনে বসে স্মৃতিমেদুর বিসিসিআই সভাপতি

মাদক মামলায় জিজ্ঞাসাবাদ করার জন্য আরও পাঁচ দিন তাঁকে হেফাজতে রাখার অনুমতি চেয়েছিল বাংলাদেশের গোয়েন্দা বিভাগ। কিন্তু শুনানির পর মঙ্গলবার আদালত অভিনেত্রীকে দু’দিন হেফাজতে রাখার নির্দেশ দেওয়া হয়। শুক্রবার তাঁকে আবারও পেশ করা হল আদালতে।

দোষী প্রমাণিত হলে ৫ বছরের জেল!
দোষী প্রমাণিত হলে ৫ বছরের জেল!

৪ ঠা আগস্ট পরীমণির বাড়িতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে বিদেশি মদ উদ্ধার করেছিলো বাংলাদেশের র্যা পিড অ্যাকশন ব্যাটেলিয়ন। বিদেশি মদের পাশাপাশি একাধিক মাদকদ্রব্যও উদ্ধার করা হয় তাঁর বাড়ি থেকে। এর পরেই হেফাজতে নেওয়া হয় পরীমণিকে। অন্যদিকে পরীমণির দাবি, তাঁকে ফাঁসানো হচ্ছে।

আজই আদালতে পরিমণি
আজই আদালতে পরিমণি

এদিকে শোনা যাচ্ছে, দোষী প্রমাণিত হলে ৫ বছরের জেল হতে পারে পরীমণির বাংলাদেশের একাধিক সংবাদমাধ্যমের বর্ণনা অনুযায়ী, আদালত থেকে বেরিয়ে আসার সময় কঠোর নিরাপত্তার বলয় ঘিরে রাখা হয় অভিনেত্রীকে।

p3

দোষী প্রমাণিত হলে ৫ বছরের জেল! আজই আদালতে পরিমণি

তখনই তিনি বলেন, “আমাকে একটা মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছে। কী করছেন আপনারা? তাকিয়ে তাকিয়ে দেখছেন।” পরীমণির সমর্থনে সরব হয়েছিলেন লেখিকা তসলিমা নাসরিন। এ বার সেই তালিকায় যুক্ত হয়েছে আরও নাম।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন