নজরবন্দি ব্যুরো: আরও বাড়ল তাপমাত্রা, গরমে নাজেহাল শহরবাসী। হালকা শীতের আমেজ ভোরের দিকে থাকলেও সূর্য উঠতেই গায়েব মনোরম হাওয়া।বরং আর্দ্রতার দাপটে নাজেহাল হতে হচ্ছে দক্ষিণবঙ্গকে। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, স্বাভাবিকের থেকে ক্রমশ বাড়ছে তাপমাত্রা।আর্দ্রতাও বাড়ছে পাল্লা দিয়ে৷ কিন্তু আকাশ পরিষ্কারই থাকবে। নেই বৃষ্টির কোনও সম্ভাবনা।
আরও পড়ুনঃ দলের তরফে ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে দাঁড়ানোর হুমকি খোদ তৃণমূল নেতার।
হাওয়া অফিস সূত্রে জানান হয়েছে, দক্ষিণবঙ্গে সকালের দিকে কুয়াশার দাপট থাকতে পারে। কলকাতা, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, নদিয়া, মুর্শিদাবাদে সকালে কুয়াশা থাকলেও পরবর্তীতে পরিষ্কার আকাশ ও রোদের তেজ থাকবে। উত্তরবঙ্গে দার্জিলিং, কালিম্পং জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা উল্লেখ করা হয়েছে। বজ্রবিদ্যুৎ সহ হালকা বৃষ্টি হতে পারে জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ারের কিছু অংশে।
আজ শনিবার দিনের শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৪.৩ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২১.৭ ডিগ্রী । স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি বেশি। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৫ শতাংশ এবং সর্বনিম্ন ৩৫ শতাংশ।
আরও বাড়ল তাপমাত্রা, গরমে নাজেহাল শহরবাসী। গতকাল শুক্রবার শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩৩.৮ ডিগ্রি সেলসিয়াস। স্বাভাবিকের থেকে যা ১ ডিগ্রি উপরে। সর্বনিম্ন তাপমাত্রা ২০.০ ডিগ্রী।স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি নীচে। বাতাসে জলীয়বাষ্পের সর্বাধিক পরিমাণ ছিল ৮৬ শতাংশ এবং ন্যূনতম ৩২ শতাংশ।



