নজরবন্দি ব্যুরো: রাজ্য বাসীর প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ বিধানসভা ভোটের জন্য প্রার্থী ঘোষণা করেছে তৃণমূল। এই তালিকায় অনেক জায়গায় রেখেছেন পুরনো প্রার্থীদের, আর একাধিক জায়গায় এনেছেন নতুন মুখের চমক। দুপুরে ২৯১ আসনের সম্পূর্ণ প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার পরেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে রাজ্য জুড়ে।
আরও পড়ুনঃ মমতার হ্যাট্রিকে তারাপীঠে পুজো, আর গলায় দল নিয়ে উষ্মা, তবে কি যাচ্ছেন তিনিও…!
একদিকে যেমন খুশি, বিশ্বাস আর ভরসা খুঁজে পাচ্ছেন অনেকে। অন্যদিকে তেমনি টিকিট না পাওয়ায় নিজেদের দুঃখ প্রকাশ করছেন কেউ কেউ। এই তালিকায় করেছেন সোনালি গুহ, আরাবুল ইসলাম, রবীন্দ্রনাথ ভট্টাচার্য, মঈনউদ্দিন শামস্ প্রমুখ। দীর্ঘদিনের তৃণমূলের হয়ে কাজ করার সুবাদে পরিচিত মুখ প্রত্যেকেই, কিন্তু ২১ এর নির্বাচনে তাঁদের কেন্দ্রে প্রার্থী হচ্ছেন অন্য জনেরা।
আর বেলা গড়াতেই ক্ষোভের প্রকাশ দেখা গেলো তাঁদের সকলের গলায়। আর এবার নেত্রীর ঘোষিত প্রার্থীর বিরুদ্ধে ভোটে লড়ার হুঁশিয়ারি দিলেন খোদ তৃণমূল নেতা। এবার ভোটে তৃণমূল থেকে রাজগঞ্জ বিধানসভা আসনে তৃণমুল প্রার্থী করা হয়েছে খগেশ্বর রায়কে । আর এখানেই শুরু সমস্যা ।
তৃণমূলের তপশিলী সেলের জেলা সভাপতি কৃষ্ণ দাসের অভিযোগ প্রার্থী খগেশ্বর রায় একজন মাতাল! এবং তিনি বধু নির্যাতনের ঘোটনায় ফেঁসেছিলেন তাই এই রকম প্রার্থীকে তিনি বা তাঁর অনুগামীরা মেনে নেবেন না। তিনি আরও জানিয়েছেন তিনি নির্দল প্রার্থী হয়ে ঐ কেন্দ্র থেকে ভোটে দাঁড়াবেন এবং খগেশ্বর রায়কে হারিয়ে তৃণমূলের সাথে যোগ দেবেন।



