ঘূর্ণাবর্ত-মৌসুমী অক্ষরেখার জোড়া আঘাত, জলমগ্ন কলকাতা, খুলে দেওয়া হল লক গেট

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ রবিবার রাত থেকেই শুরু হয়েছে বৃষ্টি। সোমবার ভোর থেকে তা আরও বেড়েছে। যার জেরে জল জমতে শুরু করেছে কলকাতার বিভিন্ন প্রান্তে। আলিপুর আবহাওয়া দপ্তরের আধিকারিকদের কথায়, পূর্ব-মধ্য বঙ্গোপসাগর তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।

আরও পড়ুনঃ সাহিত্য অ্যাকাডেমির ফেলো সম্মান পেলেন শীর্ষেন্দু, আপ্লুত বাংলার সংস্কৃতি মহল।

মায়ানমার সংলগ্ন বঙ্গোপসাগরে অবস্থান করছে ঘূর্ণাবর্ত। যার জেরে রাজ্যে বাড়ছে বৃষ্টির দাপট। গত ২৪ ঘণ্টায় বৃষ্টিপাতের পরিমাণ ১১৭.২ মিলিমিটার।আজ দিনভর চলবে বৃষ্টি। দফায় দফায় ভারী বৃষ্টি হবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গে। তার জেরে আজ সারা দিন বৃষ্টি চলবে।

2 14
জলমগ্ন কলকাতা
ফাইল চিত্র

বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে কয়েকটি জেলায়। আগামীকাল কমবে বৃষ্টির পরিমাণ। গতকাল রাত ১১টা থেকে রাত ৩টে পর্যন্ত গঙ্গার লকগেট বন্ধ ছিল। ফলে কয়েকঘণ্টার বৃষ্টিতে জলমগ্ন কলকাতা (Kolkata)। আজও সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ৩টে পর্যন্ত বন্ধ থাকার কথা ছিল লকগেট।

ঘূর্ণাবর্ত-মৌসুমী অক্ষরেখার জোড়া আঘাত

এর জেরে শহরে ফের জল জমার আশঙ্কা তৈরি হয়েছিল। তবে কলকাতা পুরসভার সিদ্ধান্তে সকালেই খুলে দেওয়া হল লকগেট। অপর দিকে উত্তরবঙ্গে বিক্ষিপ্ত ভাবে বৃষ্টি হতে পারে দার্জিলিং আলিপুরদুয়ার জেলাতে ।বাকি জেলাগুলিতেও হালকা বৃষ্টি হতে পারে।

ঘূর্ণাবর্ত-মৌসুমী অক্ষরেখার জোড়া আঘাত, জলমগ্ন কলকাতা

শহরের আকাশ আংশিক মেঘলা থাকবে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা ৩১ ডিগ্রি সেলসিয়াস এবং সর্বনিম্ন তাপমাত্রা ২৭ ডিগ্রি সেলসিয়াস এর আশে পাশে থাকবে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর