নজরবন্দি ব্যুরো: অপেক্ষার অবসান, আবহাওয়াবিদদের পূর্বাভাস মিলে গেল। শুক্রবার এক ধাক্কায় ৭ ডিগ্রি তাপমাত্রা কমল। এদিন সকালে যারা বেরিয়েছেন তাঁরা টের পেয়েছেন ইতিমধ্যেই। পূর্বাভাস অনুযায়ী, আজ থেকেই জাঁকিয়ে শীতের পর্ব শুরু হবে রাজ্যে। শুক্রবার রাত থেকেই পারদ নামা শুরু করবে।
এও আশঙ্কা করা হচ্ছে যে, আগামী রবিবার ও সোমবার কলকাতার পারদ ১২ ডিগ্রিও ছুঁতে পারে। এছাড়া বিভিন্ন জেলায় সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রিরও নিচে নেমে যাওয়ার সম্ভাবনা। যদিও সোমবার পর্যন্ত পারদ নামলেও মঙ্গলবার থেকে ফের ঊর্ধ্বমুখী হবে কলকাতার পারদ।
আরও পড়ুন: ব্রিটিশদের থেকেও খারাপ হয়ে যাবেন না, কৃষি আইন নিয়ে কেন্দ্রকে এক হাত কেজরিওয়ালের
জানা গিয়েছে, আগামী রবিবার থেকে ফের একবার নতুন করে পশ্চিমী ঝঞ্ঝার ঢুকবে উপত্যকায়। তার আগে শৈত্যপ্রবাহের পরিস্থিতি উত্তর-পশ্চিম ভারতে। এই শীতল হাওয়ায় মধ্যভারত পার হয়ে পূর্ব ভারতে জাঁকিয়ে ঠান্ডার পরিস্থিতি তৈরি করবে।
অপেক্ষার অবসান, এছাড়া দু-তিন দিনে মধ্য-ভারতের রাজ্যগুলি যেমন মধ্যপ্রদেশ, ছত্রিশগড়ে তাপমাত্রা ৩ থেকে ৫ ডিগ্রি নেমে যেতে পারে। সোমবার পর্যন্ত সর্বনিম্ন তাপমাত্রা নামতেই থাকবে পূর্ব ভারতের রাজ্যগুলিতে। কলকাতায় আজ পরিষ্কার আকাশ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ১৬.৩ ডিগ্রি।



