নজরবন্দি ব্যুরো: কলকাতায় এখনো সেই ভাবে শীতের দেখা মেলেনি। কিন্তু জেলায় রাত ও ভোরের দিকে হালকা শীতের আমেজ বোঝা যাচ্ছে। তবে গতকাল অর্থাৎ সোমবার থেকেই কলকাতায় সামান্য কমেছে তাপমাত্রা। তবে কি কালীপুজোর আগেই বঙ্গে জাঁকিয়ে শীত? কি বলছে আবহাওয়া দফতর…
আরও পড়ুন:ইতিহাসের পাতায় গুরুত্বপূর্ণ ৭ নভেম্বর, আজকের দিনের কোন কোন ঘটনা উল্লেখযোগ্য


নিম্নচাপের মেঘ সরতেই বঙ্গে এখন হেমন্তের শিরশিরানি। পাশাপাশি কমছে রাতের তাপমাত্রাও। জানা গিয়েছে, মঙ্গলবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ২২.১ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি। আর আগামী কয়েকদিনে এই তাপমাত্রা আরও কমবে বলে জানাচ্ছে হাওয়া অফিস। তবে এখনই পুরোদমে শীত পড়তে সময় লাগবে বলে জানা যাচ্ছে।

আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনে কলকাতার তাপমাত্রা ২০ ডিগ্রিতে নামতে পারে। যদিওবা পশ্চিমাঞ্চলে পারদ এখনই ২০-র নিচে। হাওয়া অফিস জানাচ্ছে, উত্তর-পশ্চিম দিক থেকে শুকনো হাওয়া আসছে, তাই রাজ্যজুড়ে ঠাণ্ডার আমেজ বিরাজ করছে। তবে এখনই শীত আসছে না। শীত আসতে এখনও ঢের দেরি আছে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।



মেঘ সরতেই হেমন্তের শিরশিরানি, বঙ্গে জাঁকিয়ে শীত?
তবে গতকাল, সোমবার থেকেই আবহাওয়ায় আবারও বদল এসেছে। বিশেষ করে রাত বা ভোরের দিকে শীতের আমেজ বিরাজ করছে। তবে জেলার দিকে শীতের দাপট এখনও না বাড়লেও ঠাণ্ডার আমেজ বোঝা যাচ্ছে। তাহলে কি কালীপুজোয় কি শীত এসেই যাবে? এপ্রসঙ্গে হাওয়া অফিস জানিয়েছে, পুরোদস্তুর ঠান্ডা পড়তে আরও কিছুটা অপেক্ষা করতে হবে।








