নজরবন্দি ব্যুরো: রাজ্য জুড়ে শুরু হয়ে গাছে শীতের ইনিংস। শুরু হয়ে গেছে রাজ্যে শৈত প্রবাহ। আগামী কিছুদিন আরও নামতে পারে তাপমাত্রা। শহরে ভোরের দিকে ভরপুর শীতের আমেজ, সন্ধের পরে ফের নামছে তাপমাত্রা। কলকাতার তাপমাত্রা আজও স্বাভাবিকের থেকে দুই ডিগ্রি নীচে।
আরও পড়ুন: ফের ১০ দিন বন্ধ এক গুচ্ছ লোকাল ট্রেন, সমস্যায় পড়তে হবে নিত্যযাত্রীদের


কলকাতায় আজ সর্বনিম্ন তাপমাত্রা থাকবে (minimum temperature) ১৭.৬ ডিগ্রি সেলসিয়াস যা কিনা স্বাভাবিকের থেকে ২ ডিগ্রি কম। গত কাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। এটি স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। আজ বাতাসে আপেক্ষিক আর্দ্রতা পরিমাণ ছিল ৬৯ শতাংশ। আলিপুর হাওয়া দফতর জানাচ্ছে রাজ্যে উত্তরের ঠান্ডা হাওয়া প্রবেশে বাধা কেটে যাওয়ায় শীতের আগমন।

হু হু করে ঢুকছে উত্তুরে হাওয়া। আর তার জেরেই এই রকম পারদ পতন। পুরুলিয়া, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরের মতো জঙ্গলমহলের জেলাগুলির পাশাপাশি দুই বর্ধমানেও শীতের আমেজ টের পাবে, পূর্বাভাসে তা বলাই ছিল। আর তা সত্যি করেই পুরুলিয়া ও বাঁকুড়ায় তাপমাত্রা এতটা নেমে গেল।
আগামী কয়েকদিনের মধ্যেই নামছে কনকনে ঠাণ্ডা, পাহাড়ে তুষারপাতের সম্ভাবনা
উল্লেখ্য, পশ্চিমী ঝঞ্ঝার কারণে বাংলায় উত্তুরে হাওয়া বাধা পাচ্ছিল। কিন্তু ঝঞ্ঝা কেটে যাওয়ায় পশ্চিমবঙ্গেও উত্তুরে হাওয়া প্রবেশ করতে শুরু করছে। ফলে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ উভয় ক্ষেত্রেই তাপমাত্রা ক্রমশই নামতে থাকবে। উত্তরে পাহাড় লাগোয়া এলাকায়, বিশেষত সিকিমে হতে পারে তুষারপাত।









