নজরবন্দি ব্যুরোঃ চলতি সপ্তাহ থেকে ফের একগুচ্ছ লোকাল ট্রেন বাতিল থাকবে। হাওড়া-বর্ধমান শাখার একাধিক লোকাল ট্রেন বাতিল থাকবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। আগামী ১৮ নভেম্বর (শুক্রবার) থেকে ২৭ নভেম্বর পর্যন্ত মোট দশ দিন বাতিল থাকবে একাধিক লোকাল ট্রেন।
আরও পড়ুনঃ উদ্ধার হওয়া সমস্ত সম্পত্তি পার্থর? সমস্ত নথি আইনজীবীর হাতে তুলে দিল ইডি


ফলে ফের সমস্যায় পড়তে হবে নিত্যযাত্রীদের। পূর্ব রেলের তরফে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বারুইপাড়া ও চন্দনপুর সেকশনে চতুর্থ লাইনের কাজ চলবে। যার ফলে ওই ১০ দিনে হাওড়া থেকে ১৭টি লোকাল ট্রেন বাতিল করা হয়েছে।

শিয়ালদহ থেকে ২টি, বর্ধমান থেকে ৭টি, চন্দনপুর এবং মশাগ্রাম থেকে বাতিল করা হয়েছে ৪টি করে ট্রেন। বারুইপুর থেকে ৩টি এবং গুড়াপ থেকে ১টি ট্রেন বাতিল করা হয়েছে। একাধিক দূরপাল্লার ট্রেনের যাত্রাপথ বাতিল করা হয়েছে।



ফের ১০ দিন বন্ধ এক গুচ্ছ লোকাল ট্রেন, সমস্যায় পড়তে হবে নিত্যযাত্রীদের

কয়েকটি এক্সপ্রেস ট্রেন অন্য পথে ঘুরিয়ে দেওয়া হবে। সেগুলির মধ্যে ১২৩৭০ দেরাদুন–হাওড়া কুম্ভ এক্সপ্রেস ব্যান্ডেল দিয়ে যাবে। ওই ট্রেনটি বর্ধমান থেকে রাত ১টা ২৫ মিনিটে ছাড়বে। এছাড়া, ১২৩২৮ দেরাদুন–হাওড়া উপাসনা এক্সপ্রেস, ১৫২৩৬ দ্বারভাঙা–হাওড়া এক্সপ্রেস, ১৩১৪৮ উত্তরবঙ্গ এক্সপ্রেস এবং ১৫২৩৪ দ্বারভাঙা–কলকাতা এক্সপ্রেসও চলবে ঘুর পথে।
সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



