Partha Chaterjee: উদ্ধার হওয়া সমস্ত সম্পত্তি পার্থর? সমস্ত নথি আইনজীবীর হাতে তুলে দিল ইডি

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ ২২ জুলাই থেকে জেলবন্দি রাজ্যের প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। দীর্ঘ সময় ধরে তদন্ত করে তাঁর বিরুদ্ধে একাধিক তথ্য উদ্ধার করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। এর আগেই পার্থর একাধিক সম্পত্তির কথা চার্জশিটে উল্লেখ করেছিল ইডি। এবার সেই সমস্ত তথ্য ও নথি সিডি আকারে পার্থর আইনজীবীর হাতে তুলে দিতে চলেছে ইডি। উদ্ধার হওয়া সমস্ত সম্পত্তি পার্থর? ইতিমধ্যেই তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।

আরও পড়ুনঃ India-China: শি জিনপিংয়ের সঙ্গে করমর্দন সারলেন মোদি, তবে কী গলল বরফ?

দীর্ঘ সময় ধরে হেফাজতে নেওয়া হলেও, পার্থর চট্টোপাধ্যায়ের আইনজীবীরা জানিয়েছিলেন, ইডি উদ্ধার হওয়া সমস্ত নথি তুলে দিচ্ছে না। তবে কী ইডির উদ্ধার করা তথ্য আদৌ পার্থর? এই নিয়ে ইতিমধ্যেই একাধিক প্রশ্ন উঠতে শুরু করেছিল। ইডিকে নির্দেশ দিয়েছিল সব নথি দ্রুত তুলে দেওয়া হবে আইনজীবীদের হাতে। নির্দিষ্ট দিনে সমস্ত নথি আদালতের হাতে তুলে দেওয়া হবে।

উদ্ধার হওয়া সমস্ত সম্পত্তি পার্থর? ইডির তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন পার্থর আইনজীবী 
উদ্ধার হওয়া সমস্ত সম্পত্তি পার্থর? ইডির তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন পার্থর আইনজীবী 

সূত্রের খবর, শিক্ষক নিয়োগ দুর্নীতিতে পার্থ চট্টোপাধ্যায় এবং অর্পিতা মুখোপাধ্যায়ের ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে ইডি। তদন্তকারীরা দাবি করেছেন অর্পিতার দুটি ফ্ল্যাট থেকে প্রায় ৪৯.৮০ কোটি টাকা নগদ এবং ৫ কোটি টাকা সোনা উদ্ধার করা হয়েছে। এছাড়া রাজ্যে পার্থ ও অর্পিতার নামে মোট ৪০টি সম্পত্তি পাওয়া গেছে।  যার মোট মূল্য ৪০.৩৩ কোটি টাকা।

এছাড়াও অর্পিতা ও পার্থর ৩৫ টি ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৭.৮৯ কোটি টাকা পাওয়া গেছে। সব মিলিয়ে ১০৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করেছে গোয়েন্দারা। উল্লেখ্য, ২২ জুলাই বিকেলে অর্পিতা মুখোপাধ্যায়ের টালিগঞ্জের ফ্ল্যাট থেকে প্রথম টাকা উদ্ধার করা হয়। এর পর ইডি পার্থ ও অর্পিতাকে গ্রেফতার করেছিল পুলিশ। তারপর থেকে জেলবন্দি রয়েছেন পার্থ।

উদ্ধার হওয়া সমস্ত সম্পত্তি পার্থর? ইডির তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন পার্থর আইনজীবী 

উদ্ধার হওয়া সমস্ত সম্পত্তি পার্থর? ইডির তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন পার্থর আইনজীবী 
উদ্ধার হওয়া সমস্ত সম্পত্তি পার্থর? ইডির তদন্ত নিয়ে প্রশ্ন তুলেছেন পার্থর আইনজীবী 

শেষ শুনানিতেও পার্থ নিজের শারীরিক অসুস্থতার কথা উল্লেখ করেছিলেন। পার্থর বয়স, বিভিন্ন শারীরিক সমস্যার কথা উল্লেখ করার পাশাপাশি, তদন্তের গতি নিয়েও প্রশ্ন তুলেছিলেন তিনি। কিন্তু পার্থর তরফে কোনও যুক্তি ধোপে টেকেনি। ফের ২৮ তারিখ অবধি হেফাজতে নেওয়া হয়েছে পার্থ চট্টোপাধ্যায় সহ আরও ৭ জনকে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত