নজরবন্দি ব্যুরোঃ ইন্দোনেশিয়ার বালিতে চলছে জি২০ এর সামিট। উপস্থিত হয়েছেন একাধিক দেশের রাষ্ট্রপ্রধানরা। সেখানেই দুই প্রতিবেশী দেশের রাষ্ট্রপ্রধানদের সাক্ষাত ঘিরে জল্পনা। শি জিনপিংয়ের সঙ্গে করমর্দন সারলেন মোদি। তবে চিনের সঙ্গে তিক্ত সম্পর্কের অবসান ঘটল? ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে।
আরও পড়ুনঃ Akhil Giri: গ্রেফতার হতে পারেন অখিল? কী ব্যবস্থা নিচ্ছে জাতীয় তফসিলি কমিশন?
২০২০ সাল থেকে ভারত এবং চিনের মধ্যে সম্পর্কে অবনতি হতে শুরু করেছিল। পূর্ব লাদাখের যুযুধান দুই পক্ষ জড়িয়েছিল হাতাহাতিতে। রক্তক্ষয়ের কারণে প্রাণক্ষতি হয়েছিল দুই দেশের। কিন্তু সময়ের সঙ্গে একাধিক সেনা পর্যায়ের বৈঠক বদলের দিয়েছিল দুই দেশের সম্পর্ক। এখন বালিতে দুই রাষ্ট্রপ্রধানের সাক্ষাতে মনে হচ্ছে দুই দেশের মধ্যে দূরত্ব কিছুটা কমল।

এদিন জি২০ সামিটে নৈশভোজের জন্য আমন্ত্রিত ছিলেন সমস্ত দেশের রাষ্ট্রপ্রধান এবং দেশের প্রতিনিধিরা। সেখানেই দুই পক্ষকে মুখোমুখি হতে দেখা গেল।
যদিও এর আগে আগে থেকেই জি-২০ সামিটে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে শি জিনপিংয়ের বৈঠক ঘিরে জল্পনা শুরু হয়েছিল। মনে করা হয়েছিল আলাদা করে বৈঠকে বসতে চলেছেন দুই পক্ষ। কিন্তু এখনও অবধি আনুষ্ঠানিকভাবে দুই পক্ষের তরফে কিছু জানানো হয়নি।
শি জিনপিংয়ের সঙ্গে করমর্দন সারলেন মোদি, তাকিয়ে গোটা বিশ্ব

তবে ভারত এবং চিনের মধ্যে এই সম্পর্ক নিয়ে ইতিমধ্যেই আলোচনা শুরু হয়েছে কূটনৈতিক মহলে। ২০২০ সালের পর এই সাক্ষাত মোটেই ছোটভাবে নিচ্ছে না বিশ্বের অন্যান্য শক্তিধর দেশগুলি। আগামী দিনে ভারত এবং চিন উভয় দেশের তরফে কী পদক্ষেপ নেওয়া হয়? তাকিয়ে সকলেই।



