“হিংসার বদলে শান্তি প্রতিষ্ঠিত হোক” মমতাকে কটাক্ষ রাজ্যপালের ।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ “হিংসার বদলে শান্তি প্রতিষ্ঠিত হোক” মমতাকে কটাক্ষ রাজ্যপালের । কখনও প্রশাসনিক দিক, কখনও আবার শিক্ষাক্ষেত্রে বেনিয়ম! দায়িত্ব আসার পর থেকেই রাজ্য সরকারের বিরুদ্ধে অভিযোগের তীর নিক্ষেপ করেছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। আজ গান্ধী জয়ন্তীর দিনেও তার ব্যতিক্রম ঘটল না। মহাত্মা গান্ধীর জন্মদিনে তাঁকে স্মরণ করে আবার একবার সরাসরি খোঁচা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়কে।

আরও পড়ুনঃসিপিআইএমে যোগদান অব্যাহত রাজ্যে। শক্তি সঞ্চয়ের ট্যুইট সূর্যকান্তের।

দিনকয়েক ধরেই টুইটে চলছিল অভিযোগের বর্ষণ , পত্র চালাচালিতে রাজভবন-নবান্ন সম্পর্ক যেন তলানিতে ঠেকেছে। সাংবিধানিক এবং প্রশাসনিক প্রধানের মধ্যে লেগেই রয়েছে অভিযোগ-পালটা অভিযোগের পালা। শুক্রবার ফের রাজ্যপাল জগদীপ ধনকড়ের গান্ধীজয়ন্তীর টুইটে মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে বলা কথা অশান্তির আগুনে ঘি ঢেলে দিল।

শুক্রবার রাজ্যপাল টুইটে প্রথমে মহাত্মা গান্ধীকে সম্মান জানান। তারপর তিনি লেখেন, গান্ধীজির অহিংস ভাবনাচিন্তা আমাদের মানবতাকেই উদ্বুদ্ধ করে। এরপরই সরাসরি টুইটে মমতা বন্দ্যোপাধ্যায়কে উদ্দেশ্য করে তিনি লেখেন, “বাপুর আদর্শই গণতান্ত্রিক পরিবেশ তৈরিতে অনুপ্রাণিত করবে। হিংসার বদলে শান্তি প্রতিষ্ঠিত হোক।” উল্লেখ্য, দায়িত্ব নেওয়ার পর থেকেই কখনও প্রশাসনিক দিক আবার কখনও শিক্ষাক্ষেত্রে বেনিয়মের অভিযোগে সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। দিনকয়েক ধরে রাজ্য পুলিশের ডিজির বিরুদ্ধেও সঠিকভাবে দায়িত্বপালন না করার অভিযোগ তুলেছেন তিনি।

যদিও পালটা তাঁকে চিঠি পাঠিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সাংবিধানিক দায়িত্ব মেনে রাজ্যপাল যে কাজ করছেন না তা চিঠিতে উল্লেখ করেছিলেন তিনি। সাংবাদিক বৈঠক করে ফের তার পালটা জবাবও দিয়েছিলেন ধনকড়। মুখ্যমন্ত্রীকে সাংবিধানিক দায়িত্ব সম্পর্কে অবগত করেছিলেন তিনি। “হিংসার বদলে শান্তি প্রতিষ্ঠিত হোক” মমতাকে কটাক্ষ রাজ্যপালের ।

তারপরই ফের গান্ধীজয়ন্তীর টুইটেও মমতাকে কটাক্ষ করতে ছাড়লেন না ধনকড়। রাজনৈতিক মহলের মতে, এই টুইটের মাধ্যমেই পরোক্ষে রাজ্যে অশান্তির পরিবেশ রয়েছে বলেই সঙ্কেত দিয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকড়। তবে তাঁর এই টুইট যে দু’পক্ষের সম্পর্ক আরও খারাপ করবে, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর