সিপিআইএমে যোগদান অব্যাহত রাজ্যে। শক্তি সঞ্চয়ের ট্যুইট সূর্যকান্তের।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ সিপিআইএমে যোগদান অব্যাহত রাজ্যে। শক্তি সঞ্চয়ের ট্যুইট সূর্যকান্তের। বিধানসভার আগে রাজ্যে আসছে বছর বিধানসভা নির্বাচন আসন্ন। প্রতিদিনই খবর আসে তৃনমূল বা বিজেপি তে যোগদানের। কিন্তু আজ স্রোতের বিপরীতে হাঁটলেন মেটেলি ব্লকের ক্ষুদিরাম পল্লী এলাকায় বসিন্দারা। পালাবদলের পর হাতছাড়া হওয়া বামেদের একদা দূর্গে এদিন বিভিন্ন দল থেকে সিপিআইএমে যোগ দিলেন প্রায় ৪৫ টি পরিবার।

আরও পড়ুনঃ পুজোর আগেই জোড়া বেতন পেতে চলেছেন রাজ্য সরকারের কর্মীরা!

অন্যদিকে লকডাউনে যখন মানুষ খেতে পাচ্ছেন না, তখন সিপিআইএমের তরফে কমিউনিটি কিচেন গড়ে নিরন্ন মানুষের মুখে খাদ্য তুলে দেওয়া হয় রাজ্যের সহস্রাধিক যায়গায়। এই যোগদান তারই এফেক্ট বলে জানিয়েছেন সিপিআইএমের স্থানীয় নেতৃত্ব। বলা বাহুল্য, এই যোগদান নতুন করে অক্সিজেন জুগিয়েছে আলিমুদ্দিন কে।

সিপিআইএমে যোগদান অব্যাহত রাজ্যে। শক্তি সঞ্চয়ের ট্যুইট সূর্যকান্তের। অক্টোবরের শুরুতে এই যোগদানে উদীপ্ত হয়েছেন সিপিআইএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। তিনি নবাগরতদের অভিনন্দন জানিয়েছেন। ট্যুইট করে সূর্যকান্ত মিশ্র জানিয়েছেন, “আজ ০১/১০/২০২০ মেটেলি ব্লকের ক্ষুদিরাম পল্লী এলাকায় পার্ট নং ২১/৭১ এর ৪৫ টি পরিবার তৃনমূল দল ছেড়ে লাল ঝান্ডা হাতে তুলে নিলেন উপস্থিত ছিলেন মেটেলি এরিয়া কমিটির সম্পাদক সফিরুদ্দীন আহমেদ, ভগবান দাস, ফজল হক প্রমুখ #BengalNeedsLeft“

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

সদ্য প্রকাশিত

এই ক্যাটেগরির আরও খবর