নজরবন্দি ব্যুরোঃ পুজোর আগেই জোড়া বেতন পেতে চলেছেন রাজ্য সরকারের কর্মীরা! করোনা আবহে সরকারি কর্মচারীদের জন্য বড় ঘোষণা রাজ্য অর্থ দপ্তরের। রাজ্য সরকার আগেই বোনাসের ঘোষণা করেছিল। এবার এক মাসে দুবার অর্থাৎ জোড়া বেতনের ঘোষণা করা হল রাজ্যের পক্ষ থেকে।
আরও পড়ুনঃ করোনায় প্রয়াত ইন্দাসের তৃণমূল বিধায়ক। শোকস্তব্ধ মুখ্যমন্ত্রী।
করোনা পরিস্থিতিতে সকলেই অর্থনৈতিক সংকটের মধ্যে দিয়ে যাচ্ছে। তার মধ্যেই পূজো আর মাত্র হাতে গুনে কয়েকটা দিন বাকি। সেই কথা মাথায় রেখেই অক্টোবর মাসে বেতন আগেই দেওয়ার ঘোষণা করা হয়েছে। ফলে এই উৎসবের মাসেই জোড়া বেতন হাতে পেতে চলেছেন সরকারি কর্মচারীরা। চলতি মাসের মাঝামাঝি বাঙালির সব থেকে বড় উৎসব দুর্গাপূজা।
আর মাসের শেষের দিকে লক্ষীপূজা। লক্ষীপূজার ছুটির কারণে বেতনে পেতে যাতে কোন সমস্যা না হয় সেই কারণেই সময়ের আগেই দেওয়া হবে বেতন। গতকাল ৩০ সেপ্টেম্বর রাজ্যের অর্থ দপ্তরের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে অক্টোবরের ২৮ থেকে ২৯ তারিখে মধ্যে রাজ্য সরকারের কর্মীদের বেতন দেওয়া হবে।
পুজোর আগেই জোড়া বেতন পেতে চলেছেন রাজ্য সরকারের কর্মীরা! বিভিন্ন দপ্তরে নির্দেশ দেওয়া হয়েছে বেতন সংক্রান্ত সমস্ত কাজ এগিয়ে রাখার জন্য। সেপ্টেম্বর মাসের বেতন পয়লা অক্টোবর পাওয়ার পরেই মাসের ২৮ থেকে ২৯ তারিখে মধ্যে দ্বিতীয় বেতন হাতে পাওয়ার বিজ্ঞপ্তিতে স্বাভাবিক ভাবেই খুশিতে সরকারি কর্মীরা।



