Manish Tewari: আমরা এই প্রতিষ্ঠানের ভাড়াটিয়া নই আমরা সহযোগী, বিস্ফোরক মন্তব্য মনীশের

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: গতকাল পদত্যাগ করেছেন প্রবীণ কংগ্রেস নেতা গুলাব নবি আজাদ। তাঁর কংগ্রেস ছাড়ার ২৪ ঘণ্টা পার হতে না হতেই এবার বিস্ফোরক বার্তা উঠে এল অপর এক বর্ষীয়ান নেতার গলায়। এক ধাক্কা সামলে উঠতে না উঠতেই এলো আরও এক ধাক্কা। এবার ‘বেসুরো’  হতে দেখা গেল কংগ্রেস সাংসদ মনীশ তিওয়ারিকে।

আরও পড়ুন: বিদেশে বিপুল সম্পত্তি প্রসন্নর, পার্থর ভাগ্নী জামাইয়ের জীবনে রাতারাতি মীরাকেল 

তিনি আজ সকালে এক সংবাদমাধ্যমকে বলেন,‘দুই বছর আগে আমাদের মধ্যে ২৩ জন সোনিয়া গান্ধীকে চিঠি লিখেছিলাম। আমরা বোঝাতে চেয়েছিলাম যে দলের অবস্থা উদ্বেগজনক এবং এটিকে গুরুত্ব সহকারে দেখা উচিত। সেই চিঠির পর সব বিধানসভা নির্বাচনে কংগ্রেস হেরেছে। কংগ্রেস এবং ভারত মনে হয় আলাদাভাবে ভাবতে শুরু করেছে।’ শনিবার ফের একবার সেই প্রসঙ্গ তোলেন তিনি।

আমরা এই প্রতিষ্ঠানের ভাড়াটিয়া নই আমরা সহযোগী, বিস্ফোরক মন্তব্য মনীশের
আমরা এই প্রতিষ্ঠানের ভাড়াটিয়া নই আমরা সহযোগী, বিস্ফোরক মন্তব্য মনীশের

আরও বলেন, ‘বহু মানুষ ও পরিবার তাদের রক্ত দিয়ে কংগ্রেসের বাগান লালন করেছে। আমাদের কোনও সার্টিফিকেট লাগবে না। আমরা এই প্রতিষ্ঠানের ভাড়াটিয়া নই, আমরা সহযোগী। এখন আপনি যদি আমাদের ঠেলে বের করার চেষ্টা করেন, তাহলে অন্য কথা। দেখা যাক।’

আমরা এই প্রতিষ্ঠানের ভাড়াটিয়া নই আমরা সহযোগী, বিস্ফোরক মন্তব্য মনীশের

images 3 4

বিগত কয়েক সপ্তাহে অনেকে দলীয় সিদ্ধান্তের বিরোধিতায় প্রকাশ্যে মুখ খুলেছিলেন অনেক কংগ্রেস নেতারা। ইতিমধ্যেই কংগ্রেস নেতা রাহুল গান্ধীর কড়া সমালোচনা করে দল ছেড়েছেন প্রবীণ কংগ্রেস নেতা গুলাব নবি আজাদ। অন্যদিকে আরেক প্রবীণ কংগ্রেস নেতা আনন্দ শর্মাও ‘আত্মসম্মান’-এর কথা বলে হিমাচল প্রদেশের দলীয় পদ থেকে ইস্তফা দিয়েছেন।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত