কবে শুরু রাজ্য জয়েন্ট? জানাল WBJEEB

২০২৬ সালের WBJEE পরীক্ষা হবে ২৪ মে। ১০ মার্চ থেকে শুরু হবে অনলাইন আবেদন, ৫ এপ্রিল পর্যন্ত চলবে ফর্ম ফিলআপ।

বিজ্ঞাপন
নজরবন্দি ডিজিটাল ডেস্ক

ইঞ্জিনিয়ারিং, ফার্মেসি বা আর্কিটেকচারে পড়তে চাইছেন? তাঁদের জন্য বড় আপডেট। পশ্চিমবঙ্গ জয়েন্ট এন্ট্রান্স এগজ়ামিনেশন বোর্ড (WBJEEB) ঘোষণা করল ২০২৬ সালের রাজ্য জয়েন্ট (WBJEE) পরীক্ষার দিনক্ষণ। আগামী ২৪ মে অনুষ্ঠিত হবে প্রবেশিকা পরীক্ষা।

রাজ্যের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজে ইঞ্জিনিয়ারিং, টেকনোলজি, ফার্মেসি এবং আর্কিটেকচার কোর্সে ভর্তির জন্য অনুষ্ঠিত হয় রাজ্য জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষা (WBJEE)। ২০২৬ সালের পরীক্ষার জন্য আবেদন প্রক্রিয়াও শুরু হতে চলেছে শীঘ্রই।

বোর্ডের ঘোষণা অনুযায়ী, ১০ মার্চ থেকে শুরু হবে অনলাইনে আবেদন প্রক্রিয়া, যা চলবে ৫ এপ্রিল পর্যন্ত। পরীক্ষার্থীরা WBJEEB-এর অফিসিয়াল ওয়েবসাইট www.wbjeeb.nic.in অথবা **www.wbjeeb.in**-এ গিয়ে আবেদন করতে পারবেন।

পরীক্ষার দিন ও সময়

২০২৬ সালের WBJEE পরীক্ষা অনুষ্ঠিত হবে ২৪ মে (রবিবার)

গুরুত্বপূর্ণ তারিখ

  • অনলাইনে আবেদন শুরু: ১০ মার্চ ২০২৬

  • আবেদন জমা দেওয়ার শেষ দিন: ৫ এপ্রিল ২০২৬

  • ফর্ম সংশোধনের সুযোগ: ৭ এপ্রিল – ৯ এপ্রিল ২০২৬

  • অ্যাডমিট কার্ড ডাউনলোড: ১৫ মে – ২৪ মে (বিকাল ৪টা পর্যন্ত)

WBJEEB জানিয়েছে, পরীক্ষার ফল প্রকাশের তারিখ পরে ঘোষণা করা হবে।

প্রতি বছর হাজার হাজার ছাত্রছাত্রী এই পরীক্ষায় অংশ নেয়। রাজ্যের বিভিন্ন সরকারি ও বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজে ভর্তি হওয়ার জন্য এই পরীক্ষাই অন্যতম গুরুত্বপূর্ণ প্রবেশিকা।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

বিজ্ঞাপন

আরও খবর