নজরবন্দি ব্যুরোঃ ১০০ দিনের প্রকল্পে ফের রেকর্ড, টানা চতুর্থবার শীর্ষে মমতার বাংলা। মেহনতি মানুষের জন্য কেন্দ্রিয় সরকারের প্রকল্প ১০০ দিনের কাজ। আর সেই প্রকল্প রুপায়নে গোটা দেশের মধ্যে সেরা রাজ্য হল পশ্চিমবঙ্গ। এই প্রথম নয় টানা চার বছর ধরে নিজেদের শীর্ষ স্থান ধরে রাখল মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূল শাসনাধীন বাংলা।
আরও পড়ুনঃ প্রচুর শুন্য পদে নিয়োগ করছে ক্যাগ, আবেদন করুন তাড়াতাড়ি


করোনার ফলে লকডাউনে হাজার হাজার মানুষ কাজ হারানোর পরেও এই রেকর্ড যথেষ্ট প্রশংসার রাজ্য সরকারের জন্য। কেন্দ্রের তথ্য বলছে প্রায় অর্ধেকটাই কোভিডের ফলে লকডাউনের কারণে কাজ বন্ধ ছিলাে। তা সত্ত্বেও আনলক পর্ব শুরু হওয়া বা আমফান পরবর্তী সময়ের কাজ, রাজ্যকে ১০০ দিনের প্রকল্পে সবচেয়ে এগিয়ে দিয়েছে। কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন মন্ত্রক এদিন রাজ্য পঞ্চায়েত দফতরকে জানিয়েছে, ইতিমধ্যেই এই রাজ্যে ১০০ দিনের কাজের প্রকল্পে ৩৬ কোটি কর্মদিবসের সৃষ্টি হয়েছে।
তাই আগামী ৩০ মার্চ পর্যন্ত এই রাজ্যে যেন আরও ২ব কোটি কর্মদিবস এই প্রকল্পের মাধ্যমে তৈরি করা যায়। তাহলে ২০২০-২১ অর্থবর্ষে মােট ৩৮ কোটি কর্মদিবস তৈরি হবে ১০০ দিনের কাজের প্রকল্পে। যদিও নবান্ন সূত্রে জানা গিয়েছে, রাজ্য সরকারই কেন্দ্রকে প্রস্তাব দিয়েছিল আরও ৫ কোটি কর্মদিবস তৈরি করার সুযােগ দেওয়া হােক বাংলাকে চলতি অর্থবর্ষে। অথচ এদিন কেন্দ্র মাত্র ২ কোটির অনুমােদন দিয়েছে। রাজ্যে আসন্ন বিধানসভা ভোট।
১০০ দিনের প্রকল্পে ফের রেকর্ড, টানা চতুর্থবার শীর্ষে মমতার বাংলা। দুই যুযুধান তৃণমূল বিজেপি নিচ্ছে কঠিন লড়াইয়ের প্রস্তুতি। তাই ভোটের আগে এই পরিসংখ্যান ফের মমতা বন্দ্যোপাধ্যায়কে ক্ষমতা দখলের লড়াইয়ে অনেকটাই এগিয়ে দেবে বলে মনে করছে বিশেসজ্ঞ মহল।









