Weather Update: পুজোর আগেই ভাসবে গোটা বাংলা,আরও জোরাল হচ্ছে নিন্মচাপ

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: আজ বিশ্বকর্মা পুজোয় দিনভর বৃষ্টির সম্ভাবনা। ইতিমধ্যেই তৈরি হয়েছে বঙ্গোপসাগরে নিন্মচাপ আর তারই জেরে ভারী বৃষ্টিপাত হবে গোটা পশ্চিমবঙ্গে। এই নিম্নচাপের প্রভাব পড়তে পারে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের জেলাগুলিতেও। আপাতত উত্তরবঙ্গ ও দক্ষিণবঙ্গের সব জেলাগুলিতেই বাড়বে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ। তার থেকে অস্বস্তিও বাড়বে বলে আবহাওয়া (Weather) দফতরের পূর্বাভাসে বলা হয়েছে।

আরও পড়ুন: সব জানে মনীশ কোঠারি, জানালেন অনুব্রত কন্যা, ফের অভিযানে সিবিআই

আলিপুর আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব মেদিনীপুর, হাওড়া, হুগলি, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান, পূর্ব বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ এবং নদিয়ায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়াও মাঝারি বৃষ্টির পূর্বাভাস কলকাতাতেও। ফলে স্বাভাবিকভাবেই আজ বিশ্বকর্মা পুজো উপলক্ষে ঘুড়ি ওড়ানোর ইচ্ছে বা এই ঘুড়ি ওড়ানোকে সব পরিকল্পনা কার্যত মাটি হবে বলেই মনে করা হচ্ছে।

পুজোর আগেই ভাসবে গোটা বাংলা,আরও জোরাল হচ্ছে নিন্মচাপ
পুজোর আগেই ভাসবে গোটা বাংলা,আরও জোরাল হচ্ছে নিন্মচাপ

তবে, শুধু দক্ষিণবঙ্গের জেলাগুলিতেই নয়, উত্তরবঙ্গেও বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। আগামী ৪৮ ঘণ্টার মধ্যে উত্তরবঙ্গের পার্বত্য জেলাগুলিতে, বিশেষত কালিম্পং, জলপাইগুড়ি এবং দার্জিলিঙ জেলায় বৃষ্টি বাড়বে। বৃষ্টি হবে কোচবিহার এবং আলিপুরদুয়ার জেলাতেও। অন্যদিকে, জানা গিয়েছে, মহালয়ার আগেই ফের বঙ্গোপসাগরে একটি ঘূর্ণাবর্তের সম্ভাবনা রয়েছে। মঙ্গলবারের মধ্যে সেই ঘূর্ণাবর্ত ক্রমশ নিম্নচাপের আকার নেবে বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। এর জেরে ফের বিভিন্ন জেলায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

পুজোর আগেই ভাসবে গোটা বাংলা,আরও জোরাল হচ্ছে নিন্মচাপ

3 23

এই মুহূর্তে সুস্পষ্ট নিম্নচাপটি উত্তরপ্রদেশের মধ্যভাগে অবস্থান করছে। নিম্নচাপের কেন্দ্র পাটনা, দিঘা হয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত হয়েছে। নিম্নচাপ যত এগোবে, ততই বাংলার উপকূলে এর প্রভাব পড়বে। আজ শহরের সর্বোচ্চ তাপমাত্রা থাকবে  ৩২.৯° সেলসিয়াস, সর্বনিম্ন তাপমাত্রা থাকবে  ২৩.৭° সেলসিয়াস এবং বাতাসে আর্দ্রতা থাকবে ৯৪%।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত