নজরবন্দি ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুকে কেন্দ্র করে উত্তাল রাজ্য-রাজনীতি। এবার র্যাগিং রুখতে ২৪ ঘন্টার জন্য হেল্পলাইন নম্বর চালু করার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। র্যাগিংয়ের শিকার হলেই এই নম্বরে ফোন করে নালিশ জানাতে পারবেন যে কোনও পড়ুয়া। জেনে নিন নম্বরটি কি?
আরও পড়ুন: আমাকে অপরাধী সাজানো হচ্ছে, আদালতে ঢোকার মুখে দাবি অভিযুক্ত সৌরভের


মঙ্গলবার পুজো কমিটির বৈঠকের মধ্যেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই হেল্পলাইন নম্বরটি প্রকাশের সিদ্ধান্ত নেন। পুলিশের তরফে এই নম্বরটি প্রকাশ করা হয়েছে। নম্বরটি হল, ১৮০০৩৪৫৫৬৭৮ (18003455678)। নম্বরটি ২৪ ঘন্টার জন্যই খোলা থাকবে। পুলিশের তরফে জানানো হয়েছে, ফোন পেলে সঙ্গে সঙ্গেই ব্যবস্থা নেওয়া হবে। জেলায় জেলায় যে অ্যান্টি-র্যাগিং কমিটি আছে, তাঁদেরকে বিষয়টি জানানো হবে। সেখান থেকে সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগ করা হবে।

যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ছাত্রমৃত্যুর ঘটনায় তোলপাড় সমাজ। একদিকে যেমন বিশ্ববিদ্যালয়ে একাধিক নিয়ম কার্যকর করা নিয়ে আলোচনা চলছে তেমনই আবার চলছে মৃত ছাত্রের বিচার। ইতিমধ্যেই ১৩ জন পড়ুয়াকে গ্রেফতার করেছে পুলিশ। নজরে রয়েছে আরও কয়েজকজন।



র্যাগিং হলেই নালিশ জানানো যাবে, হেল্পলাইন নম্বর চালু মুখ্যমন্ত্রীর, জেনে নিন

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে
Google News এবং Google Discover-এ নজরবন্দি-কে Follow করে রাখুন।



