নজরবন্দি ব্যুরোঃ ভোটের আগে ক্রমবর্ধমান তেলের দামে লাগাম টানছে রাজ্য সরকার,মধ্যরাত থেকেই কমছে দাম । গোটা বিশ্বে ব্যারেল প্রতি তেলের মুল্য কমলেও দেশে পেট্রোল ডিজেলের লাগামছারা মূল্যবৃদ্ধিতে চোখ কপালে উঠেছে আমজনতার। বিভিন্ন রাজ্যে ইতিমধ্যেই সেঞ্চুরি হাঁকিয়েছে। কিছুদিনের মধ্যে ডিজেলও যে সেঞ্চুরি হাঁকাতে পারে এমন আশঙ্কা অনেকের। এমন অবস্থায় রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায় সরকার সাধারন মানুষের কথা ভেবে তাৎপর্যপূর্ণ সিদ্ধান্ত নিয়ে দাম কমাতে চলেছে পেট্রোল ডিজেলের। নিজেদের সেস কর থেকে ১ টাকা করে ছাড় দিচ্ছে রাজ্য।
আরও পড়ুনঃ কাল থেকেই চলবে উত্তরের দক্ষিণেশ্বর থেকে দক্ষিণের কবি সুভাষ অভিমুখি মেট্রো।


তেলের উপর রাজ্যের চাপানো শুল্ক বেশ খানিকটা কমিয়ে দেওয়ার উদ্যোগ নিলেন অর্থমন্ত্রী অমিত মিত্র। তিনি জানিয়েছেন, সাধারণ মানুষের উপর বোঝা লাঘব করতে আজ রাত থেকেই পেট্রল এবং ডিজেলের উপর থেকে রাজ্যের চাপানো সেস ১ টাকা করে কমিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ, রবিবার মধ্যরাত থেকেই রাজ্যের বসানো সেস কমছে পেট্রোপণ্যে। যার অর্থ, আজ মাঝরাত থেকেই রাজ্যে ১ টাকা করে কমে যাবে পেট্রল এবং ডিজেলের দাম।
ভোটের মুখে তৃণমূল সরকারের এই সিদ্ধান্ত বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। এদিকে অর্থমন্ত্রী নির্মলা সিতারামন দেশে ক্রমবর্ধমান তেলের দাম নিয়ে অবশেষে মুখ খুললেন। যাতে কিছুটা স্বস্তি পেল দেশবাসী। তেলের দাম কমানোর ব্যপারে রাজ্যগুলির সাথে বৈঠকে বসবে কেন্দ্র বলে জানান তিনি। আজ তিনি সাংবাদিকদের বলেন “এটি অত্যন্ত উদ্বেগের বিষয়। এখন জ্বালানির দাম কমানো ছাড়া আর কোনও উত্তরই কাউকে সন্তুষ্ট করতে পারবে না। এই বিষয়ে কেন্দ্র ও রাজ্যগুলির একসঙ্গে আলোচনায় বসা উচিত, যাতে ক্রেতাদের জন্য তেলের দাম একটি ন্যায্য ও যুক্তিযুক্ত সীমার মধ্যে কমিয়ে আনা সম্ভব হয়।”
ভোটের আগে ক্রমবর্ধমান তেলের দামে লাগাম টানছে রাজ্য সরকার, মধ্যরাত থেকেই কমছে দাম। তবে বিষয়টি যে তাঁর হাতে নেই, তাও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন সীতারমণ। তবে চার রাজ্যে আসন্ন বিধানসভা ভোটের আগে তেলের দামে লাগাম টানতে পারে কেন্দ্র। তেমনই মনে করছে বিশেষজ্ঞমহল।









