অনেক খুঁজেও ৪ টি আসনে প্রার্থী পেলনা ISF, আব্বাসের দল লড়বে ২৬ আসনে।

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরোঃ অনেক খুঁজেও ৪ টি আসনে প্রার্থী পাওয়া গেলনা সংযুক্ত মোর্চার অন্যতম দল আইএসএফের জন্যে। তাই ৩০ নয় মাত্র ২৬ টি আসনে প্রার্থী দিচ্ছে পীরজাদা আব্বাস সিদ্দিকির দল আইএসএফ। নন্দীগ্রামে প্রার্থী পাওয়া যাচ্ছেনা বলে আগেই আসনটি বামেদের ফিরিয়ে দিয়েছিল আইএসএফ। এখন দেখা যাচ্ছে একই অবস্থা রঘুনাথপুর এবং শালতোড়াতেও। আলিমুদ্দিন সূত্রে খবর, সমঝোতার ৩০টি আসনে দেওয়ার মতো যোগ্য প্রার্থী পাচ্ছেনা আব্বাসের দল। সিপিএম সূত্রে খবর, প্রার্থীর অভাবের কথা আলিমুদ্দিনকে জানিয়েছে আইএসএফ নেতৃত্ব। সেই কারনেই সমঝোতার আসন ৩০ থেকে কমিয়ে ২৬ করা হচ্ছে।

আরও পড়ুনঃ ঊর্ধ্বমুখী করোনার গ্রাফ, এখনই চালু হচ্ছে না মেট্রো রেলে টোকেন ব্যবস্থা।

উল্লেখ্য, রক্ত দিয়ে বাম প্রার্থীদের জেতাবেন বলেছিলেন আব্বাস। পাশাপাশি কংগ্রেস কে বার্তা দিয়েছিলেন ভাগিদারীর। অসম্মানিত অধীর রঞ্জন চৌধুরী তাৎক্ষনিক কড়া প্রতিক্রিয়া দিলেও পরে জোট স্বার্থে নরম করেন সুর। কিন্তু এখন দেখা যাচ্ছে ৩৮ টি আসন চাওয়া আব্বাস যে ৩০ টি আসন পেয়েছিলেন সেই ৩০ আসনেই যগ্য প্রার্থী পাচ্ছেন না। আইএসএফের এই অবস্থানে বেশ স্বস্তিতে কংগ্রেস। কারণ আব্বাস কংগ্রেসের কাছে মালদা এবং মুর্শিদাবাদের আসনও দাবি করেছিলেন।

অনেক খুঁজেও ৪ টি আসনে প্রার্থী পেলনা ISF। উল্লেখ্য জোটের জট প্রথম থেকেই রয়েছে। সেই জট যে আজও অব্যহত তা জানাগেল আইএসএফ সভাপতি শিমল সোরেনের কথায়। রাজ্যে প্রথম দফার নির্বাচন শুরু হতে হাতেগোনা মাত্র ১৫ দিন বাকি, তখন আইএসএফ সভাপতি শিমল সোরেন জানিয়েদিলেন ৩০ নয় মাত্র ২৬ টি আসনে লড়াই করছেন তাঁরা।

প্রসঙ্গত, তৃনমূল কে ঠেকাতেও আব্বাসেই ভরসা রাখছে তাঁরা। অন্যদিকে, আব্বাস এবং কংগ্রেস কে আসন ছাড়তে গিয়ে সিপিএম সহ বাম শরিকদের আসন কমেছে অনেকটাই। বর্তমানে ৪ আসনে প্রার্থী দিতে না পারা আব্বাসের দল লড়বে ২৬ আসনে। তাঁর আগে পর্যন্ত, আব্বাসের দলকে ছাড়তে গিয়ে CPI-এর আসন সংখ্যা ১৪ থেকে ১০-এ নেমে এসেছিল। ফরওয়ার্ড ব্লকের আসন ৩৪ থেকে নেমেছিল ১৮-তে। RSP-র আসন নেমেছিল ২২ থেকে ১৬-তে।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত