Mamata Banerjee: মন্ত্রিসভায় বড়সড় রদবদল মমতার, পর্যটন থেকে সরানো হল বাবুলকে

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: কয়েকদিন ধরেই শোনা যাচ্ছিল রাজ্য মন্ত্রিসভায় রদবদল হবে। সেইমতই সোমবার সব জল্পনা ও কৌতূহলের অবসান ঘটল। বাবুল সুপ্রিয়কে পর্যটন দফতরের দায়িত্ব থেকে সরিয়ে দেওয়া হল। কাকে কোন দফতর দেওয়া হল? দায়িত্ব হারালেন কে বা কারা? দায়িত্ব বাড়ল কাদের? জেনে নিন বিস্তারিত।

আরও পড়ুন: অভিজাত বাংলোর শৌচালয় থেকে উদ্ধার সুপ্রিম কোর্টের মহিলা আইনজীবীর দেহ! গ্রেফতার স্বামী

বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিয়েছিলেন প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয়। গতবছর বালিগঞ্জ উপনির্বাচনে তাঁকে প্রার্থী করে শাসক দল। প্রয়াত মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়ের উত্তরসূরি হিসেবে বড় ব্যবধানে জয়লাভ করে তৃণমূলের বিধায়ক হন। এরপরই তাঁকে পর্যটন দফতর ও তথ্য প্রযুক্তি দফতরের মন্ত্রী করেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু সোমবার মন্ত্রিসভার রদবদলে পর্যটন দফতর থেকে সরানো হল বাবুলকে। তাঁকে দেওয়া হল অচিরাচরিত শক্তি দফতর। এছাড়াও বাবুলের কাছে থাকছে তথ্য প্রযুক্তি দফতর। পর্যটন দফতরের দায়িত্ব দেওয়া হল ইন্দ্রনীল সেনকে।

মন্ত্রিসভায় বড়সড় রদবদল মমতার, পর্যটন থেকে সরানো হল বাবুলকে

 

একের পর এক সমবায় কৃষি উন্নয়ন সমিতি নিয়ে দুর্নীতির অভিযোগে যখন রাজ্যে তোলপাড় সেইসময়ে দায়িত্বের হাতবদল হল। অরূপ রায়ের থেকে সমবায় দফতর গেল প্রদীপ মজুমদারের কাছে। এতদিন তিনি পঞ্চায়েত দফতর সামলাচ্ছিলেন। এবার তাঁর কাঁধে জোড়া দফতরের দায়িত্ব। অন্যদিকে বন দফতরের পাশাপাশি শিল্প পুনর্গঠন দফতরের দায়িত্বও এবার জ্যোতিপ্রিয় মল্লিকের

মন্ত্রিসভায় বড়সড় রদবদল মমতার, পর্যটন থেকে সরানো হল বাবুলকে

 

সমবায় নিয়ে যখন এত দুর্নীতির অভিযোগ, সেইসময়ে রাজ্য মন্ত্রিসভায় এই রদবদল বেশ তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল। গত কয়েকদিনে একের পর এক সমবায় সমিতির কৃষি উন্নয়ন সমিতিতে দুর্নীতির অভিযোগ বিড়ম্বনা বাড়িয়েছে রাজ্য সরকারের। যদিও সমবায় দফতরের দায়িত্বে থাকা অবস্থায় অরূপ রায় বারবারই দাবি করেছেন, অভিযোগ এলেই যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

মন্ত্রিসভায় বড়সড় রদবদল মমতার, পর্যটন থেকে সরানো হল বাবুলকে

মন্ত্রিসভায় বড়সড় রদবদল মমতার, পর্যটন থেকে সরানো হল বাবুলকে
মন্ত্রিসভায় বড়সড় রদবদল মমতার, পর্যটন থেকে সরানো হল বাবুলকে

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহূর্তে

Google News Google News এবং Google Discover Google Discover -এ নজরবন্দি-কে Follow করে রাখুন।

আরও পড়ুন