মাঝ আকাশ থেকে উধাও যুদ্ধবিমান!

নজরবন্দি ডিজিটাল ডেস্ক

নজরবন্দি ব্যুরো: মাঝ আকাশ থেকে উধাও যুদ্ধবিমান! চিনের সঙ্গে সংঘাতের আবহেই মাঝ আকাশ থেকে উধাও তাইওয়ানের এফ-১৬ যুদ্ধবিমান। টেকঅফ করার দুই মিনিট আগেই রাডার থেকে হারিয়ে যায় বিমানটি। তাইওয়ানের তরফে জানান হয়েছে, মঙ্গলবার রাতে প্রশিক্ষণ স্বরুপ মহড়া চলছিল এফ-১৬-এর।

আরও পড়ুনঃকরোনা ঠেকাতে খুব শিগগিরি ভ্যাকসিন। জানালেন হর্ষ বর্ধন।

টেকঅফ করার মিনিট দুই আগে হঠাৎই রাডার থেকে হারিয়ে যায় বিমানটি। এবিষয়ে তাইওয়ানের প্রতিরক্ষামন্ত্রক জানিয়েছেন,হুয়ালিয়েন শহরের বায়ুসেনা ঘাঁটি থেকে এফ-১৬ বিমানটি। মাঝ আকাশ থেকে উধাও হওয়ার পর থেকেই এখনও পর্যন্ত কোনো খোঁজ পাওয়া যায়নি। এমনকি পাইলটের সঙ্গে করো রকম যোগাযোগ করাও যায়নি। আর এই ঘটনাতেই চাঞ্চল্য ছড়িয়েছে তাইওয়ানে। ইতিমধ্যেই সাগরের ও তার পাশ্ববর্তী এলাকা গুলিতে তল্লাশি চালাচ্ছে সেনা। এই ঘটনার পরই আমেরিকার নির্মিত এফ-১৬ বিমান গুলিকে বসিয়ে রাখা হয়েছে। প্রসঙ্গত, ১৯৯০ সালে আমেরিকা থেকে এফ-১৬ যুদ্ধবিমান ক্রয় করেছিল তাইওয়ান। এরপর থেকেই বিমান গুলিকে আধুনিকীকরণ করা হয়েছে।

উল্লেখ্য, তাইওয়ানের সঙ্গে চিনের ক্রমশই বাড়ছে যুদ্ধের সম্ভবনা। শি জিনপিং-এর আমল থেকে বারবার তাইওয়ান দখল করার হুমকি দিয়েছে বেজিং। কয়েকদিন আগেই তাইওয়ানে মার্কিন প্রতিনিধির সফর নিয়ে তুমুল আপত্তি জানায় চিন। শুধু তাই নয়, তাইওয়ানের বায়ুসীমায় ঢুকে পড়ে লালফৌজের যুদ্ধবিমান। পাল্টা, তাইওয়ানও হুমকি দিয়েছে চিনকে। হামলা চললে পালটা জবাব দেবে দেশের সেনাবাহিনী। এই নিয়ে বেশ কয়েকবার সামরিক মহড়াও চালিয়েছে দেশটি। সূত্রে খবর, গত অক্টোবরে গুয়াংডং সামরিক ঘাঁটিতে যান চিনের প্রেসিডেন্ট শি জিনপিং

মাঝ আকাশ থেকে উধাও যুদ্ধবিমান! সেখানে সৈনিকদের যুদ্ধের জন্য প্রস্তুত থাকার নির্দেশ দেন তিনি। তার পাশাপাশি, ওই অঞ্চল থেকে পুরনো ডিএফ-১১ ও ডিএফ-১৫ ক্ষেপণাস্ত্র সরিয়ে অত্যাধুনিক ডিএফ-১৭ হাইপারসনিক মিসাইল মোতায়েন করেছে চিন। আর এই আবহ কাটতে না কাটতেই তা র আগেই তাইওয়ানের মাঝ আকাশ থেকে উধাও হল যুদ্ধ জাহাজ।

সবচেয়ে আগে সঠিক খবর, প্রতি মুহুর্তে। আমাদের ফলো করুন
Google News Google News

সদ্য প্রকাশিত